দেশে প্রথমবারের মতো উদ্ধার ভয়ঙ্কর মাদক ‘এমডিএমবি’, গ্রেফতার ৪
, ২১ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ সাবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
দেশে প্রথমবারের মতো অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক ‘এমডিএমবি’ নামক নতুন ধরনের মাদক জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। মালয়েশিয়া থেকে সংগ্রহ করা এই মাদকের মূলহোতাসহ জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৩৪০ মিলি এমডিএমবি মাদক, গাঁজার চকলেট, ভেপ ডিভাইস, ই-লিকুইড, এমডিএমবি বিক্রির জন্য রাখা খালি কন্টেইনার।
গতকাল জুমুয়াবার অধিদফতরের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) হাসান মারুফ।
হাসান মারুফ, সিনথেটিক ক্যাটাগরির এই নতুন মাদক এতটাই ভয়ঙ্কর যার দুই ফোটা লিকুইড কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের স্নায়ুতন্ত্র বিপর্যস্ত করে দিতে পারে। এই মাদক মুলত ই-সিগারেট ও ভেপসের মাধ্যমে গ্রহণ করা হয়ে থাকে।
ডিজি বলে, দেশে ই-সিগারেট বৈধ হওয়ায় এর ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। কোন ই-সিগারেটের লিকুডের সাথে এমডিএমবি ব্যবহার হচ্ছে সেটা অনেকেই বুঝতে পারছেন না।
তিনি বলেন, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদে এর সাথে সংশ্লিষ্ট আরো একাধিক ব্যাক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)