দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় -ফখরুল
নিজস্ব সংবাদদাতা:
দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। বিএনপি নেতাদের হত্যার ঘটনায় সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। গতকাল জুমুয়াবার ঠাকুরগাঁওয়ের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, কিন্তু বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, আমাদের দলের অনেক নেতাও এর শিকার হয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি, তবে সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। আশা করি, সরকার দায়িত্বশীল ভূমিকা গ্রহণ করবে এবং এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।