দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে -নাহিদ
নিজস্ব প্রতিবেদক:
দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ বলেছে, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদের দোসররা যেন এই দেশে রাজনীতি করার সুযোগ না পায় সেই দাবিও জানায় সে। গণপরিষদ নির্বাচনের পক্ষে নিজেদের অবস্থান আবারো তুলে ধরে এনসিপি আহ্বায়ক
চীন সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষে রোববার রাতে দেশে ফেরেন এনসিপির আহ্বায়ক নাহিদের নেতৃত্বে আট সদস্যের এনসিপি প্রতিনিধিদল।
বাংলাদেশ বিমানবন্দরে তাদের স্বাগত জানায় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সে বলেছে, এনসিপির এই সফর চীন ও বাংলাদেশের বন্ধুত্বে নতুনমাত্রা যোগ করেছে।
এসময় এনসিপি আহ্বায়ক নাহিদ জানায়, চীন সফরে তাদের সঙ্গে জুলাইয়ের তারুণ্যের জাগরণ নিয়ে কথা হয়েছে এবং বাংলাদেশে অর্থনৈতিক স্থিতিশীলতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় চীন কীভাবে সহায়তা করতে পারে আলোচনা হয়েছে সেসব নিয়েও।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।