দেশের ৮ বিমানবন্দরের রানওয়ে ঝুঁকিপূর্ণ
, ০৭ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৩ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০২ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের ৮ বিমানবন্দরের রানওয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সংশ্লিষ্টরা বলছেন, রানওয়েতে রাবার অপসারণ করার কোনও মেশিন না থাকায় এই সংকট তৈরি হয়েছে। উন্নত দেশে রানওয়ের রাবার অপসারণ করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করা হলেও বাংলাদেশে কোদাল ব্যবহার করা হয়। যার ফলে সঠিকভাবে রাবারগুলো সরানো যায় না। তবে বেবিচক সূত্র জানায়, রাবার অপসারণের জন্য যন্ত্রপাতি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিমান উড্ডয়ন ও অবতরণকালে ঘর্ষণের কারণে চাকার টায়ার ক্ষয় হয়ে রাবার জমা হয় রানওয়েতে। এটাকে রাবার ডিপোজিট বলে। এর ফলে অতিবৃষ্টি বা অতি তাপমাত্রায় রানওয়ে পিচ্ছিল হয়ে যায়, যা বিমান উড্ডয়ন ও অবতরণে বড় ধরনের ঝুঁকি তৈরি করে। দেশের বিমানবন্দরগুলোর রানওয়ের রাবার সরাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার না করায় ঝুঁকি থেকে যায়।
নাম প্রকাশ না করে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, হযরত শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে জমে থাকা রাবার অপসারণের সরঞ্জাম (রাবার ডিপোজিট রিমুভাল ইকুইপমেন্ট) সরবরাহের জন্য ২০২৩ সালের অক্টোবরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের দফতরে চিঠি দিয়েছিলেন শাহজালাল বিমানবন্দরের সাবেক নির্বাহী পরিচালক। কিন্তু প্রায় দুই বছরেও সেই যন্ত্রপাতি সরবরাহ করতে পারেনি বেবিচক। সম্প্রতি শাহজালাল বিমানবন্দরের রানওয়ের রাবার অপসারণের একটি মেশিন কেনার উদ্যোগ নেওয়া হলেও অন্য বিমানবন্দরগুলোর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।
এভিয়েশন বিশেষজ্ঞ এয়ার ভাইস মার্শাল (অব.) মফিদুর রহমান বলেন, আন্তর্জাতিক মান অনুযায়ী রানওয়ের রাবার অপসারণ একটি বাধ্যতামূলক রক্ষণাবেক্ষণ প্রক্রিয়া। কোদাল দিয়ে রানওয়েতে জমে থাকা রাবার অপসারণের কারণে রানওয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে বিমান দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ থেকে পাট কিনবে পাকিস্তান
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘আর কোনো ট্রিপ পামু না, আগে গাড়ি ঠিক করতে অইব’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আশ্রয়কেন্দ্রেও পীড়নের শিকার নারী-শিশুরা
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাঝ নদী থেকে ফেরি ঘুরিয়ে ঘাটে আনলো এমপি হান্নান মাসউদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে কোনো গাফিলতির সুযোগ নেই -প্রধানমন্ত্রী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ‘পিওরলি’ আমলাতান্ত্রিক অব্যবস্থা -ফরাসউদ্দিন
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের কোনো সুযোগ নেই -চিফ প্রসিকিউটর
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বন্যার্তরা সরকারি সহায়তা পাচ্ছে না, প্রশাসনকে দুষলো নাহিদ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রাথমিকে বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারের বহুমাত্রিক উদ্যোগ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসনে আসতে পারে নতুন মুখ
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বের না হলে বাজার করার টাকাও থাকবে না, পেট তো আর বৃষ্টি বোঝে না’
১৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)