দেশের গ্যাসখনি থেকেই উঠছে জ্বালানী তেল, তবুও আমদানি আর লুটপাট
, ১৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৮ ছালিছ, ১৩৯১ শামসী সন , ০৭ আগস্ট, ২০২৩ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
গ্যাসফিল্ড থেকে গ্যাস উত্তোলনের সময় গ্যাসের সঙ্গে উচ্চমাত্রার সিসাযুক্ত কনডেনসেট (গ্যাসের সহজাত ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল) বেরিয়ে আসে। রিগ মেশিনে গ্যাস ও কনডেনসেট আলাদা হয়ে যায়। পরে উত্তোলিত কনডেনসেট রিফাইনারিতে রিফাইনের জন্য পাঠানো হয়।
গ্যাসের এই উপজাত পরিশোধন করে অকটেন, পেট্রল, ডিজেল, জেট ফুয়েল ও কেরোসিন ইত্যাদি পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করা হয়।
সরকারী-বেসরকারী মিলিয়ে ১৪টি প্রতিষ্ঠান কনডেনসেট পরিশোধন করে পেট্রোল ও অকটেন তৈরি করছে। এর মধ্যে সরকারের চারটি পরিশোধন কেন্দ্র এসজিএফএল, বিজিএফসিএল, আরপিজিসিএল ও ইআরএল মিলিয়ে ৩ লাখ ২৮ হাজার ৬৬৪ মেট্রিক টন কনডেনসেট পরিশোধনের ক্ষমতা রয়েছে। অন্যদিকে ১০টি বেসরকারী কোম্পানির ক্ষমতা রয়েছে সাত লাখ ২৪ হাজার ৬৬৪ মেট্রিক। দেশে দৈনিক গড়ে এক হাজার ৪৫০ মেট্রিক টন কনডেনসেট উৎপাদিত হয়।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশ বিশ্ববাজার থেকে চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করে আসছে। গ্যাসক্ষেত্র থেকে যে কনডেনসেট পাওয়া যাচ্ছে, তা পরিশোধন করে পেট্রল ও অকটেন পাওয়া যায় তা দেশের চাহিদা মিটিয়েও বিদেশে রপ্তানি করা যায়।
গ্যাসক্ষেত্রের কনডেনসেট প্রক্রিয়া করে দেশের পেট্রল এবং অকটেনের চাহিদা মিটিয়ে অন্তত ২ লাখ মেট্রিক টন রফতানি করা যেতে পারে। দেশে সর্বোচ্চ সাড়ে ৩ লাখ মেট্রিক টন পেট্রল এবং অকটেনের চাহিদা রয়েছে।
গ্যাসের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে কনডেনসেটের উৎপাদন আরও বৃদ্ধি পাবে। এতে পেট্রল এবং অকটেনের উৎপাদনও বাড়বে।
যার কারনে হবিগঞ্জ জেলার রশিদপুর এলাকায় এগিয়ে চলেছে দেশের সর্ববৃহৎ তেল শোধনাগার নির্মাণের কাজ। এর মাঝে অধিকাংশ তেলই হবে পেট্রোল। এই পেট্রোল থেকে যে পরিমাণ অকটেন পাওয়া যাবে তার পর বিদেশ থেকে আর কোন অকটেন আমদানী করতে হবে না। অন্যান্য জ্বালানি তেলও আমদানী কমে যাবে উল্লেখযোগ্য হারে।
নতুন এই প্লান্টে উৎপাদিত তেলের মাঝে ২ হাজার ব্যারেল হবে পেট্রোল। এটি আরও পরিশোধন করে অকটেন তৈরি করা হবে। এছাড়াও প্রতিদিন ১ হাজার ব্যারেল কোরোসিন ও ১ হাজার লিটার ডিজেল উৎপাদন করা হবে। প্রয়োজন অনুসারে এই প্লান্টে তারপিনও উৎপাদন করা হবে।
‘২০১২ সালের পর থেকে পেট্রোল আমদানি করতে হচ্ছে না। অকটেন আমদানি করতে হচ্ছে। তবে অকটেন আমদানির পরিমাণ বছরে প্রায় ২০ হাজার টন।’। যেটুকু ঘাটতি থাকে সেটুকুই আমদানি করা হচ্ছে। বাকিটা অভ্যন্তরীণ রিফাইনারি প্ল্যান্ট থেকেই উৎপন্ন হচ্ছে।’
প্রশ্ন একটাই “এরপরেও আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে কেন তেলের দাম বাড়ানো হচ্ছে? যেখানে আমাদের দেশেই আভ্যন্তরীণ উৎপাদন হচ্ছে?”
-মুহম্মদ আসাদুল্লাহ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশের ৫০ লক্ষ পদাতিক বাহিনীর জন্য ৩য় প্রজন্মের এটিজিএম রোডম্যাপ (পর্ব ৮)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১০০০ নতুন সেনাক্যাম্প স্থাপনের কৌশলগত অপরিহার্যতা (২)
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছির আলাইহিস সালাম উনার নির্দেশনা মুবারক পালনেই সফলতা। ঢাকামুখী জনস্রোত বন্ধ এবং ঢাকা শহরের প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক বিকেন্দ্রীকরণ ব্যতীত অন্য কোন পদ্ধতিতে কখনোই যানজট নিরসনের স্থায়ী সমাধান হবে না (১২)
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (২)
১৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
একবিংশ শতাব্দীর কৌশলগত প্রতিরক্ষা রূপরেখা (১)
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জান্নাতের টিকিট বিক্রিকারী জামাতীরা কী মনে করে? বেহেশতে- যাওয়ার প্রস্তুতি হিসেবেই দুনিয়াতেই হারাম মদের সাথে সম্পৃক্ত থাকা উচিত! নাউযুবিল্লাহ। বিএনপির ভাষায় জামাত মুনাফেক। জাহান্নামের নি¤œস্তরের বাসিন্দা মুনাফিকরা- ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বিক্রি করে তারা যে সত্যিই বড় মুনাফেক, তাই প্রমাণ করছে। মাতালদের পক্ষেই সম্ভব ভোটের বিনিময়ে জান্নাতের টিকিট বেচা।
১৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সার্বভৌমত্বের বিনিময়ে কী পাচ্ছি আমরা? - আকসা ও জিসোমিয়া চুক্তি প্রত্যাখ্যান করুন
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চট্টগ্রাম বন্দর বিদেশীদের ইজারা দিলে বাংলাদেশ যে সমস্ত গুরুতর হুমকিতে পড়বে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উত্তরাঞ্চলে এক ভয়ংকর চক্রান্ত ও আলেম সমাজের নীরবতা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুরোনো স্মার্টফোন বিক্রির আগে যে কাজ না করলে বিপদ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পেগাসাসের জাল বিস্তার বাংলাদেশেও। সবাই সাবধান।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৫০ লক্ষের বাহিনী ও ভবিষ্যতের সাইবার যুদ্ধক্ষেত্রের মহাপ্রস্তুতি (পর্ব-৩)
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












