শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

চট্টগ্রামে পানিবদ্ধতা: ১৩৮০০ কোটি টাকা পানিতে

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩, রাত ২:৪৫
চট্টগ্রামে পানিবদ্ধতা: ১৩৮০০ কোটি টাকা পানিতে
নিজস্ব প্রতিবেদক:
পানিবদ্ধতা নিরসনে চট্টগ্রামের চার মেগা প্রকল্পই যেন পানিতে গেছে। প্রায় ১৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ওই পানিবদ্ধতা প্রকল্পে সমাধানতো আসেনি বরং সমস্যা আরও প্রকট হয়েছে। পাঁচ দিনের বৃষ্টিতে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা; বেড়েছে সীমাহীন দুর্ভোগ।
শহরের পানি নিষ্কাশিত হয়ে ৫৭টি খালের মাধ্যমে কর্ণফুলী নদী ও হালদা নদী হয়ে বঙ্গোপসাগরে মিশছে। এর মধ্যে প্রধান ৩৬টি খালে সংস্কার, পুনরুদ্ধার, খনন, দেয়াল নির্মাণ, জোয়ার-ভাটা নিয়ন্ত্রণে রেগুলেটর স্থাপনের কাজ চলছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ দুটি, পানি উন্নয়ন বোর্ড ও সিটি করপোরেশন একটি করে প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু গত ৮ বছরে বড় চারটি প্রকল্প নেয়া হলেও সুফল মিলছে না।
স্থানীয়রা জানান, চট্টগ্রাম শহরের পানিবদ্ধতা নিরসনে প্রকল্পের শেষ নেই। একে একে তিনটি সংস্থার চারটি প্রকল্প বাস্তবায়ন চলছে এখন। সব মিলিয়ে ব্যয় হচ্ছে প্রায় ১৩ হাজার ৮০০ কোটি টাকা। তবু এবারের বর্ষায় মাত্র পাঁচদিনের বৃষ্টিতেই ডুবে যায় পুরো বন্দরনগরী। আবার বেশি সময় ধরে জমে থাকছে পানিও। সেই সঙ্গে দুর্ভোগের সময়ও বাড়ছে মানুষের। বেড়েছে ডেঙ্গুর প্রকোপ।
পানিবদ্ধতা প্রকল্পের সুফল না মেলার কারণ:
চট্টগ্রাম শহরের পানিবদ্ধতা নিরসনে প্রকল্পের বাস্তবায়ন সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও দীর্ঘসূত্রিতাই এর সুফল না মেলার কারণ। এছাড়া কাজের ধীরগতিও দুর্ভোগ লাঘব না হওয়ার কারণ বলে জানান চট্টগ্রাম কেন্দ্রের বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী এস এম শহিদুল আলম।
তিনি বলেন, আমরা কাজে সমন্বয়ের অভাব পরিলক্ষিত করেছি। এটা এবারের পানিবদ্ধতা আবার প্রমাণিত হলো। সমস্যা নিরসনে তিনটি সংস্থার ১৩ হাজার কোটি টাকার কাজ চলছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ও সিটি করপোরেশন এটা করছে। সেই সঙ্গে সিটি করপোরেশন একটি খালের প্রস্তাবনা পাস করেছে। সেটাসহ হিসেব করলে প্রায় ১৩ হাজার কোটি টাকার কাজ চলছে। তবে আমরা সুফল পাচ্ছি না। সব প্রতিষ্ঠানে সমন্বয়ের ব্যাপারটা আমরা ঘটাতে না পারলে; পানিবদ্ধতা থেকে নিরসন সম্ভব না।
বর্ষা মৌসুমের আগেই তদারকি সংস্থাগুলো পরিকল্পনা না নেয়ায় এবার প্রবল দুর্যোগে পড়তে হয়েছে চট্টগ্রামকে এমনটা দাবি করে নগর পরিকল্পনাবিদ স্থপতি আশিক ইমরান বলেন, আমরা আশা করবো অচিরেই সিটি করপোরেশন ও সিডিএ একসঙ্গে বসে কীভাবে জনদুর্ভোগ সর্বনিম্ন পর্যায়ে রাখা যায় সে ধরনের একটি কর্মপন্থা নির্ধারণ করবেন।
তবে সমন্বয়ে কাজ চলছে দাবি করে খাল ও নালা-নর্দমা সঠিকভাবে পরিষ্কার না করায় পানিবদ্ধতাকে বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস।
তিনি বলেন, ৮০ থেকে ৯০ ভাগ বর্জ্য যাচ্ছে খালে। সরকার যেখান থেকে অনুমোদন দিচ্ছে সেখানে কিন্তু সমন্বয় হচ্ছে। তবে সমস্যা নিরসনে আমার কাজ আমাকে করতে হবে আর সিটি করপোরেশনের কাজগুলো তারা করবে।
নগরীর পানিবদ্ধতা নিরসনে সবচেয়ে বড় প্রকল্পের অগ্রগতি ৭৬.২৫ শতাংশ বলে জানিয়েছে বাস্তবায়নকারী সংস্থা সিডিএ।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ ১৫ ঘণ্টা আগে কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক। ১৫ ঘণ্টা আগে শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের ১৫ ঘণ্টা আগে লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২… ১৫ ঘণ্টা আগে সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের … ১৫ ঘণ্টা আগে চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট… ১৫ ঘণ্টা আগে জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু… ১৫ ঘণ্টা আগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে… ১৫ ঘণ্টা আগে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা ১৬ ঘণ্টা আগে ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’ ১৬ ঘণ্টা আগে যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের ১৬ ঘণ্টা আগে স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের … ১৬ ঘণ্টা আগে