দুর্বল চাকরির প্রতিবেদন মার্কিন শেয়ারের পতন, অর্থনীতির উপর সন্দেহ বাড়ছে
, ০৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
জুলাই মাসের দুর্বল চাকরির প্রতিবেদনের প্রেক্ষিতে গত জুমুয়াবার ওয়াল স্ট্রিটের শেয়ারবাজারগুলো বড় ধরনের পতনের মাধ্যমে সপ্তাহ শেষ করেছে, যা মার্কিন অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
নিউইয়র্ক থেকে এএফপি এ সংবাদ জানায়।
যুক্তরাষ্ট্রের প্রধান তিনটি সূচকই ১.২ শতাংশ বা তার বেশি হারে পড়ে যায়। শ্রম বিভাগ জানিয়েছে, জুলাই মাসে প্রত্যাশার চেয়ে অনেক কম চাকরি সৃষ্টি হয়েছে এবং পূর্ববর্তী দুই মাসের চাকরির সংখ্যা নিচের দিকে সংশোধন করা হয়েছে।
সিএফআরএ রিসার্চের স্যাম স্টোভাল বলেছে, বিনিয়োগকারীরা কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়ছে যে এই অর্থনীতি আমাদের আগের ধারণার চেয়ে দ্রুত মন্থর হচ্ছে।
ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ১.২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪৩,৫৮৮.৫৮ পয়েন্টে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১.৬ শতাংশ হ্রাস পেয়ে হয়েছে ৬,২৩৮.০১ পয়েন্ট। প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক ২.২ শতাংশ পড়ে ২০,৬৫০.১৩ পয়েন্টে।
শ্রম বিভাগের তথ্যমতে, জুলাই মাসে মার্কিন অর্থনীতিতে মাত্র ৭৩,০০০টি চাকরি যুক্ত হয়েছে। যেখানে বেকারত্বের হার বেড়ে হয়েছে ৪.২ শতাংশ, যা জুনে ছিলো ৪.১ শতাংশ।
জুন ও মে মাসের চাকরির সংখ্যা মিলিয়ে প্রায় ২ লাখ ৬০ হাজার কমিয়ে সংশোধন করা হয়েছে।
চাকরির তথ্য প্রকাশের পর যুক্তরাষ্ট্রের ট্রেজারি বন্ডের সুদের হার ব্যাপকভাবে কমে গেছে, কারণ বাজার এখন ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি দুর্বল বলে বিবেচনা করছে এবং মনে করছে ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)