সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশ^ান নসীহত মুবারক:
দুনিয়ার ফিকিরে থাকলে মাদরাসায় ইলম হাসিল করতে পারবে না
, ২রা রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৪ আশির, ১৩৯২ শামসী সন , ৩ মার্চ, ২০২৫ খ্রি:, ১৬ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কুল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নসীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, এখনতো মানুষের মাঝে দ্বীনদারী নাই। ছেলেমেয়েদের বাবা মা- অভিভাবকরা দ্বীনদারী শিখায় না। যারা সন্তানদেরকে মাদরাসায় পড়তে দেয় তারাও দুনিয়া হাসিল করার জন্যই পড়তে দেয়। দুনিয়াবী উদ্দেশ্যে নিয়ে মাদরাসায় পড়লে পড়াশুনায় ফায়দা হাসিল করা যাবে না। মাদরাসায় পড়ালেখার নিয়তের মধ্যে যদি বিশুদ্ধতা না থাকে তাহলে আদব বজায় রাখা যাবে না। যারা আদব শৃঙ্খলা বজায় রাখে না বরং ভঙ্গ করে তারা মাদরাসায় পড়তে পারবে না। দুনিয়ার ফিকিরে থাকলে মাদরাসায় ইলম হাসিল করতে পারবে না। কারণ মাদরাসায় পড়ার উদ্দেশ্য হলো আল্লাহওয়ালা হওয়া। এখন অন্যকিছু হবার ইচ্ছা থাকলে তাহলে বাজারে বহু মাদরাসা আছে যেখানে দুনিয়াদারী শিখানো হয় সেগুলোতে চলে যাওয়া উচিত।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, বাবা মা যদি নেক কাজ না করে, শরীয়ত পালন না করে, তাহলে তাদের সন্তান কতটুকু নেককার হবে সেটা চিন্তার বিষয়। মানুষ পেটের ক্ষুধার কারণে খাবার খোঁজে আর যার ঈমানী ক্ষুধা লাগে সেতো অবশ্যই দ্বীনি কাজগুলো করার জন্য তৎপর থাকবে। আখেরী জামানায় হাতের উপর জ্বলন্ত কয়লা রাখা যত কঠিন দ্বীনের উপর ইস্তেকামত থাকা তারচেয়ে বেশী কঠিন। মানুষের জীবন থেকে যে সময়গুলো অযতœ অবহেলা গাফলতিতে অতিবাহিত হয়ে যায় সে সময়গুলোর জন্য কঠিন জবাবদিহী করতে হবে এবং আফসোসও করতে হবে। সেজন্য সময়ের কাজ সময়ে করে সময়ের হক্ব আদায় করতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, যিকির ফিকির করে ওলীআল্লাহ হলে মহান আল্লাহ পাক তিনি কুদরতি রিজিকের ফায়সালা করেন। নেয়ামত হাসিল করতে হলেতো যিকির ফিকির করতে হবে। দুনিয়ার সামান্য রিজিক হাসিল করার জন্য অনেক সময় ব্যয় করা হলে তাহলে দ্বীন হাসিল করতে হলে, মুহব্বত মারিফাত হাসিল করতে হলে কতবেশী যিকির আযকার করতে হবে, কতবেশী রিয়াজত মুশাক্কাত করতে হবে, কতবেশী সোহবত মুবারক ইখতিয়ার করতে হবে সেটা সবাইকে ফিকির করে আমল করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












