রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

দুনিয়াবী জ্ঞান নেয়া এবং দ্বীনি জ্ঞান নেয়ার পদ্ধতি একই (১)

আসরার প্রকাশ: শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪, রাত ২:০৬
দুনিয়াবী জ্ঞান নেয়া এবং দ্বীনি জ্ঞান নেয়ার পদ্ধতি একই (১)
আমি যদি বলি, প্রকৃত দ্বীনি জ্ঞান নেয়ার জন্য আমি একজন শায়েখ বা মুর্শিদ বা পীর সাহেবের কাছে মুরিদ (ছাত্র) হয়েছি, আমি সেই পীর সাহেবের দরবার শরীফে যাই, উনার সোহবত (সাহচার্য) ইখতিয়ার করি, আদেশ নির্দেশ অনুসারে চলার চেষ্টা করি, উনার খিদমত করার কোশেষ করি, মহান আল্লাহ পাক উনার এবং আখেরী নবী হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মারিফত, মুহব্বত অর্জনের কোশেষ করি। তাহলে এ কথা শুনে হয়ত কেউ কেউ বলতে পারেন, পীর সাহেবের কাছে বাইয়াত হওয়ার কি দরকার? উনার দরবার শরীফে যাওয়ার কি দরকার? পবিত্র কুরআন হাদীসেই তো সব জ্ঞান আছে। আর মাদ্রাসায় পড়লেই তো হয়, বাড়তি পড়ার দরকার কি? আর তাছাড়া উনার খিদমত, উনার আদেশ নির্দেশ অনুসারে চলার বিষয়টা বাড়াবাড়ি। আল্লাহ পাক ছাড়া কারো অনুগত হওয়া আমার পছন্দ না।
যারা এ ধরনের কথা বলেন, আমার ধারণা তারা দ্বীন সম্পর্কে যেমন জানে না, তেমনি দুনিয়া সম্পর্কেও তারা বেখবর। একজন হক্কানী পীর সাহেবের দরবার শরীফ থেকে জ্ঞান নেয়ার যে পদ্ধতি, দুনিয়াবী ক্ষেত্রেও কেউ কোন বিষয়ে সঠিক ও বাস্তবমুখী জ্ঞান আহরন করতে গেলেও একই পদ্ধতি অনুসরণ করতে হয়।
যেমন, কেউ যদি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে গবেষণামূলক পড়ালেখা করতে চান। অথবা কেউ যদি পেশাগত জীবনে বাস্তবমুখী জ্ঞান লাভ করতে চান, তবে অবশ্যই তাকে একজন বিশেষজ্ঞ শিক্ষক বা অভিজ্ঞ ব্যক্তির স্মরণাপন্ন হতে হয়। সেই অভিজ্ঞ ব্যক্তির সাথে থেকে শিখতে হয়। তার সাথে আলাদা সময় দিয়ে, উঠা-বসা করে সেই জ্ঞান অর্জন করতে হয়। সাথে থেকে সোহবত ইখতিয়ার করে যে জ্ঞান পাওয়া যায়, তা অন্য কোনভাবে পাওয়া যায় না।
বিষয়টি উদাহরণ বললে বুঝতে সহজ হবে। যেমন ধরুন, প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ করে কেউ বাস্তবজীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবি কিংবা সাংবাদিক হতে চান। এক্ষেত্রে প্রথমে ঐ ব্যক্তিকে একজন বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার, বিশেষজ্ঞ আইনবিদ, বিশেষজ্ঞ সাংবাদিকের সরণাপন্ন হতে হবে। অতঃপর সেই বিশেষজ্ঞের যদি কোন চেম্বার থাকে সেই চেম্বারের সদস্য হতে হবে। অতঃপর সেই চেম্বারের সদস্য হয়ে ঐ বিশেষজ্ঞের কাছে হাতে কলমে বিষয়টি শিখতে হবে।
এসব ক্ষেত্রে দেখা যায়, জুনিয়র ব্যক্তি প্রাতিষ্ঠানিক পড়ালেখা শেষ করে এসেছেন, তারপরও সিনিয়র বিশেষজ্ঞের সাথে থেকে এমন কিছু জ্ঞান ও দক্ষতা পায়, যা সে এত বছর বই পাঠ করে পায়নি। দেখা যায় সিনিয়রের থেকে প্রাপ্ত সামান্য জ্ঞান জুনিয়রকে দ্রুত এগিয়ে নিয়ে যায়। সিনিয়রের দেয়া একটা ছোট বুদ্ধি জুনিয়রের পেশাগত জীবন পাল্টে দেয়, কিন্তু সেই বুদ্ধিটা কিন্তু কোন বইপত্রে লেখা থাকে না। সিনিয়রের ভেতর থাকা সেই গোপন জ্ঞান ও দক্ষতা পাওয়ার জন্য জুনিয়ররা ঝাঁপিয়ে পড়ে। নানান কাজের মাধ্যমে সিনিয়রের দৃষ্টি আকর্ষন করার চেষ্টা করে। উদ্দেশ্য একটাই সিনিয়রের কাছে এমন কিছু জ্ঞান আছে, সেই জ্ঞানের সামান্য যদি জুনিয়রকে দেয়, তবে পেশাগত জীবনে জুনিয়রের ব্যাপক উন্নতি ঘটবে। এতে বড় ডাক্তারের সাথে থেকে জুনিয়রও বড় ডাক্তার হয়ে যায়। বড় উকিলের সাথে থেকে জুনিয়রও বড় উকিল হয়ে যায়, বড় ইঞ্জিনিয়ারের সাথে জুনিয়রও বড় ইঞ্জিনিয়ার হয়ে যায়, বড় সাংবাদিকের সাথে থেকে জুনিয়রও বড় সাংবাদিক হয়ে যায়। এটা সিনিয়র থেকে পাওয়া জুনিয়রের জ্ঞান। এই জ্ঞান বইপত্রে পাওয়া যায় না, এই জ্ঞান প্রতিষ্ঠানগুলোতে বিলি হয় না। এই জ্ঞান সিনিয়রের সাথে থেকে, তার মন যুগিয়ে, তাকে খুশি করে পেতে হয়। অনেক সময় সিনিয়র খুশি হয়ে গেলে, তার পুরো জ্ঞান, দক্ষতা পুরোটাই জুনিয়রকে দিয়ে যায়। আর তাতেই ভাগ্য খুলে যায় জুনিয়রের।

-মুহম্মদ গোলাম সামদানী।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক অনেকক্ষেত্রে ওহাবী-সালাফীসহ বিভিন্ন বাতিল আক্বীদার অন্তর্ভুক্তরা দাবি করে থাকে- “সুন্নতী পোশাক হচ্ছে আরবীয় পো… ৪ নভেম্বর, ২০২৬ ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খ-ের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ। স… ২ নভেম্বর, ২০২৬ চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা দর্শক: আপনারা যারা চাঁদ নিয়ে কাজ করেন প্রায়শই বলে যাচ্ছেন, লিখে যাচ্ছেন- সউদী সরকার চাঁদ না দেখে মাস শুরু কর… ১ নভেম্বর, ২০২৬ ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য মানুষ বাহ্যিকভাবে সুন্দর ও পরিচ্ছন্ন পোশাক দ্বারা নিজেকে সাজিয়ে নিজের সুন্দর ছুরত প্রকাশ করে থাকে। পোশাক অপরি… ৩১ অক্টোবর, ২০২৬ নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমত্ব ও ভূ-খন্ডের নিরাপত্তার প্রতীক বঙ্গোপসাগরের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল দ্বীপ।… ২৮ অক্টোবর, ২০২৬ আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়... ২৩ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২) কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ… ১৯ অক্টোবর, ২০২৬ ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১) ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত… ১৮ অক্টোবর, ২০২৬ বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১) বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব… ১৪ অক্টোবর, ২০২৬ পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম… ১৩ অক্টোবর, ২০২৬ মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা… ১১ অক্টোবর, ২০২৬ জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্… ৩ অক্টোবর, ২০২৬