দুদকে মব সৃষ্টি করে আসিফের বিরুদ্ধে অভিযোগ করলো সাকিবভক্তরা
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে একপ্রকার ‘মব’ সৃষ্টি করে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে সাকিব আল হাসানের একদল ভক্ত।
গত বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে তারা এই অভিযোগ দাখিল করেন।
প্রত্যক্ষদর্শী ও দুদক সূত্র জানায়, এদিন দুপুরে ২০ থেকে ৩০ জনের একটি দল হঠাৎ করেই দুদক কার্যালয়ের সামনে জড়ো হয়ে সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সংবলিত একটি লিখিত আবেদন জমা দেওয়ার দাবি জানান।
এ সময় সেখানে এক অনাকাক্সিক্ষত পরিস্থিতির সৃষ্টি হয় এবং দাপ্তরিক কাজে বিঘœ ঘটে। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে সংশ্লিষ্ট বিভাগ শেষ পর্যন্ত অভিযোগটি গ্রহণ করতে বাধ্য হয়।
দুদকের একজন কর্মকর্তা জানান, একদল উশৃঙ্খল লোক কার্যালয়ের ভেতরে হট্টগোল সৃষ্টি করে কর্মকর্তাদের ওপর প্রচ- চাপ সৃষ্টি করেন। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে বেনামে দায়ের করা ওই অভিযোগটি গ্রহণ করে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দুদক সূত্রে আরও জানা যায়, কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলার পর্যায়ে যায় না। আইন অনুযায়ী প্রতিটি অভিযোগ যথাযথভাবে যাচাই-বাছাই করা হয়। এই অভিযোগটির ক্ষেত্রেও সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত বা সত্যতা না পাওয়া গেলে তা বিধি মোতাবেক বাতিল করা হবে। অভিযোগের প্রাথমিক সত্যতা মিললেই কেবল পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ছাত্রদলের সংগঠনের কমিটির স্বচ্ছতার বিষয়ে ‘জিরো টলারেন্স’
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুবাইয়ে আ’লীগ নেতাদের সাম্রাজ্য
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুই মহাসড়কে বাস দুর্ঘটনায় নিহত ১৬
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ত্রিদেশীয় সীমান্তে আরাকান-ইউপিডিএফ-কেএনএফের ‘জোট’
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫৭ লাখ টাকার জাল নোটে স্বর্ণ কেনার চেষ্টা, হাতেনাতে ধরা
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া, বিপাকে নিম্নবিত্তরা
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালনসহ ১৬ দফা দাবীতে সমাবেশ
০৮ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রতিরক্ষা চুক্তিতে সৌদির নিরাপত্তা নিশ্চিত হবে না: হুঁশিয়ারি ইরানের
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হুতিদের হামলায় সৌদি আরবে আহত ১১
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বগুড়ার এরুলিয়ায় ফের দুর্ঘটনা, এবার প্রাণ গেল স্বামী-স্ত্রীর
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে সমঝোতার কাঠামো চূড়ান্ত: ইরানি কর্মকর্তা
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)