শুক্রবার

হিজরী
১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০২
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৭ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, প্রাইভেটকারসহ আটক ৩চাঁদা না পেয়ে খুলনায় ২ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিদুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরের ওপর উল্টে পড়ল বাসঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে অগ্নিসংযোগতরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিননতুন দায়িত্বে এ্যানি-টুকুসহ বিএনপির পাঁচ নেতাটেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারসেবার মানোন্নয়নে ৭ ঘণ্টা ব্যাহত হতে পারে নগদের সেবামোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা হামলাসরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরের ওপর উল্টে পড়ল বাস

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস মহাসড়কের পাশের দুটি বসতঘরের ওপর উল্টে পড়ে। এতে দুই বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
মেসুত প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:১৮

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার সাউদের খালপাড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের সাউদের খালপাড় ব্রিজ এলাকায় গ্রীন লাইন পরিবহন ও বরিশাল এক্সপ্রেস পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বরিশাল এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে ফেলে। পরে বাসটি স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন ও রুবেল সরদারের বসতঘরের ওপর উল্টে পড়ে।

এ সময় ঘর দুটিতে থাকা বাসিন্দারা বিকট শব্দ শুনে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়। তবে বাসের ধাক্কা ও চাপে বসতঘর দুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ১০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গৌরনদী ফায়ার সার্ভিস, গৌরনদী মডেল থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা। পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধারকাজ পরিচালনা করে আহত যাত্রীদের উদ্ধার করা হয়। তাদের তাৎক্ষণিকভাবে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।



এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, প্রাইভেটকারসহ আটক ৩ শুক্রবার (২৭ নভেম্বর) যশোর-নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুরে এলাকায় বিজিবি-৪৯ ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘ… এইমাত্র চাঁদা না পেয়ে খুলনায় ২ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চাঁদা না পেয়ে খুলনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর লবণ… ২ মিনিট আগে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এ ঘটনা ঘ… ৩ মিনিট আগে তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিন তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিন ৪ মিনিট আগে নতুন দায়িত্বে এ্যানি-টুকুসহ বিএনপির পাঁচ নেতা নতুন দায়িত্বে এ্যানি-টুকুসহ বিএনপির পাঁচ নেতা ৬ মিনিট আগে টেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার শুক্রবার (২৭ নভেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জিম্বংখালী বিওপির নিয়মিত ব… ৭ মিনিট আগে সেবার মানোন্নয়নে ৭ ঘণ্টা ব্যাহত হতে পারে নগদের সেবা এতে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিট থেকে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত সেবার মানোন্নয়ন… ৮ মিনিট আগে মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা হামলা বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ন… ৯ মিনিট আগে আবার বাড়লো সয়াবিন তেলের দাম আবার বাড়লো সয়াবিন তেলের দাম ৯ ঘণ্টা আগে চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র‍্যাম্প চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র‍্যাম্প ১০ ঘণ্টা আগে গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা ১০ ঘণ্টা আগে সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও ১০ ঘণ্টা আগে