শুক্রবার

হিজরী
১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
২৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
২৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
১২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৫:০২
  • যোহর১১:৪৭
  • আছর৩:৩৬
  • মাগরিব৫:১৭
  • ইশা৬:৩১

সাহরীর শেষ ৪:৫৭ · ইফতার ৫:১৭

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, প্রাইভেটকারসহ আটক ৩চাঁদা না পেয়ে খুলনায় ২ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলিদুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরের ওপর উল্টে পড়ল বাসঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে অগ্নিসংযোগতরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিননতুন দায়িত্বে এ্যানি-টুকুসহ বিএনপির পাঁচ নেতাটেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারসেবার মানোন্নয়নে ৭ ঘণ্টা ব্যাহত হতে পারে নগদের সেবামোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা হামলাসরকারি চাকরিজীবীদের জন্য অনলাইনে বাসা-ফ্ল্যাট বরাদ্দের উদ্যোগ

নতুন দায়িত্বে এ্যানি-টুকুসহ বিএনপির পাঁচ নেতা

দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অপতৎপরতা মোকাবিলার পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে পাঁচ নেতাকে নিয়ে গঠন করা হয়েছে বিশেষ টিম।
মেসুত প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, বিকাল ৫:১৫
নতুন দায়িত্বে এ্যানি-টুকুসহ বিএনপির পাঁচ নেতা

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দায়িত্ব পাওয়া এই টিমকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সাংগঠনিক সমন্বয় জোরদারের দায়িত্ব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে বিএনপির পক্ষ থেকে বিশেষ টিমের সদস্যদের নাম ও তাদের দায়িত্বের বিষয়টি জানানো হয়।

এতে রয়েছেন দলটির যুগ্ম মহাসচিব ও সরকারের মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল এবং হুইপ মিয়া নুরুদ্দিন অপু।

বিশেষ টিমের মূল লক্ষ্য হচ্ছে দেশের রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দলীয় সাংগঠনিক অবস্থান সুসংহত রাখা। বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও অপতৎপরতা মোকাবিলায় প্রয়োজনীয় সাংগঠনিক তৎপরতা পরিচালনা করবে এই টিম। একই সঙ্গে জেলা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক দুর্বলতা, অভ্যন্তরীণ সমস্যা এবং সমন্বয়ের ঘাটতি চিহ্নিত করার দায়িত্বও পালন করবেন সদস্যরা।

টিমের কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সহযোগিতায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কেন্দ্রের যোগাযোগ বাড়ানোর বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, স্থানীয় পর্যায়ের সমস্যাগুলো চিহ্নিত করা এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখাই হবে বিশেষ টিমের অন্যতম প্রধান কাজ। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের যোগাযোগ আরও কার্যকর করার পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সাংগঠনিক পদক্ষেপ নেয়ার দায়িত্বও থাকবে তাদের ওপর।

বিশেষ করে ডিসেম্বরকে সামনে রেখে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার বিষয়ে বিএনপির হাইকমান্ড গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্য সামনে রেখে সাংগঠনিক বিভাগের নেতাদের পাশাপাশি সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সাংগঠনিক বিভাগের নেতাদের পাশাপাশি সংসদ সদস্যদের সঙ্গে সাংগঠনিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়েছে। এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

বিশেষ টিমের দায়িত্বে থাকা এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, তৃণমূল পর্যায়ের সাংগঠনিক দুর্বলতা ও স্থানীয় সমস্যাগুলো শনাক্ত করার পাশাপাশি কেন্দ্রের সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের যোগাযোগ বাড়ানো হবে। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় সাংগঠনিক সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণেও ভূমিকা রাখবে এই টিম।


এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
যশোরে ৪ কোটি টাকার স্বর্ণের বার জব্দ, প্রাইভেটকারসহ আটক ৩ শুক্রবার (২৭ নভেম্বর) যশোর-নড়াইল মহাসড়কে ঝুমঝুমপুরে এলাকায় বিজিবি-৪৯ ব্যাটালিয়নের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘ… ৫ মিনিট আগে চাঁদা না পেয়ে খুলনায় ২ ব্যবসাপ্রতিষ্ঠানে গুলি চাঁদা না পেয়ে খুলনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠান লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) নগরীর লবণ… ৭ মিনিট আগে দুই বাসের মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরের ওপর উল্টে পড়ল বাস শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার সাউদের খালপাড় ব্রিজসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জা… ৮ মিনিট আগে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করা বাসে অগ্নিসংযোগ শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল এলাকায় এ ঘটনা ঘ… ৯ মিনিট আগে তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিন তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিন ৯ মিনিট আগে টেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার শুক্রবার (২৭ নভেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জিম্বংখালী বিওপির নিয়মিত ব… ১২ মিনিট আগে সেবার মানোন্নয়নে ৭ ঘণ্টা ব্যাহত হতে পারে নগদের সেবা এতে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিট থেকে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত সেবার মানোন্নয়ন… ১৩ মিনিট আগে মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা হামলা বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ ন… ১৫ মিনিট আগে আবার বাড়লো সয়াবিন তেলের দাম আবার বাড়লো সয়াবিন তেলের দাম ৯ ঘণ্টা আগে চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র‍্যাম্প চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র‍্যাম্প ১০ ঘণ্টা আগে গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা ১০ ঘণ্টা আগে সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও ১০ ঘণ্টা আগে