মোটরসাইকেলে এসে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রলবোমা হামলা
বরিশালের উজিরপুরে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক ৫টার দিকে মোটরসাইকেলে করে আসা তিন অজ্ঞাতনামা ব্যক্তি গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। এ সময় তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা ব্যাংক কার্যালয়ের সিঁড়িতে নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটায়। পরে দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
আরও পড়ুন
সব ›
তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, দ্বিতীয় ধাপে আবেদনের সময় বাকি ৩ দিন
নতুন দায়িত্বে এ্যানি-টুকুসহ বিএনপির পাঁচ নেতা
টেকনাফ সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার
শুক্রবার (২৭ নভেম্বর) আনুমানিক ভোর ৪টার দিকে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জিম্বংখালী বিওপির নিয়মিত ব…
সেবার মানোন্নয়নে ৭ ঘণ্টা ব্যাহত হতে পারে নগদের সেবা
এতে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিট থেকে শনিবার (২৮ নভেম্বর) সকাল ৭টা পর্যন্ত সেবার মানোন্নয়ন…
আবার বাড়লো সয়াবিন তেলের দাম
চালু হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের আরেকটি র্যাম্প
গাজীপুরে আন্দোলনকারীদের সড়ক অবরোধের চেষ্টা, বন্ধ ৩২ কারখানা
সবজির বাজার চড়া, বেড়েছে ডিমের দামও
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।