দুই ছেলেকে ‘গলা কেটে হত্যার পর বাবার আত্মহত্যার’ চেষ্টা
, ১৪ ই জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ সাদিস, ১৩৯২ শামসী সন , ১৭ নভেম্বর, ২০২৪ খ্রি:, ০২ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর পল্লবীতে এক বাবা তার দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে গুরুতর আহত বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এমনটি ঘটছে।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে এ ঘটনা ঘটে। নিহত দুই ছেলের মধ্যে একজন রুহান। তার বয়স সাত বছর। অন্যজন তিন বছর বয়সী মোছা। আর বাবার নাম আহাদ (৪০)। তিনি পল্লবীর বেপারীপাড়া মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। দারোয়ানের কাজ করে জীবিকা নির্বাহ করেন। তার স্ত্রী গৃহকর্মীর কাজ করেন।
রাজধানী পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল এসব তথ্য নিশ্চিত করেছেন
তিনি বলেন, সকালে আমাদের কাছে সংবাদ আসে পল্লবীর বাইগারটেকে এক বাসায় দুই ছেলেকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং ছেলের বাবা নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে আমরা ওই বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।
তিনি আরও বলেন, আমাদের প্রাথমিক ধারণা, আহাদ তার সাত বছর ও তিন বছরের দুই ছেলে সন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। তাদের হত্যা করার পর সে নিজে তার গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনাস্থলে পুলিশ আছে এবং আমরা এ বিষয়ে তদন্ত করছি।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক শেখ আব্দুল্লাহ মামুন বলেন, আহাদের শ্বাসনালী কেটে গেছে। অবস্থা আশঙ্কাজনক। এখন তার অপারেশন চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘রেসপন্স টাইম’ চাইলেন আইজিপি
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জঙ্গল সলিমপুরে নিয়ন্ত্রণ নিয়েছে পুলিশ, বসছে র্যাব-পুলিশ ক্যাম্প
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মধ্যপ্রাচ্যের সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিমের দাম কমে ডজন ১০০-১২০ টাকা
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মজুত পর্যাপ্ত, তবু বাড়ছে ভোজ্যতেলের দাম
১০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৯ মার্চ থেকে কোচিং সেন্টার বন্ধ
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ছিনতাইয়ের কবলে দুদকের মহাপরিচালক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ভেজাল মবিল তৈরি কারখানায় অভিযান, ১ লাখ টাকা জরিমানা
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ঋণ খারাপ হওয়ার আগেই রাখতে হবে প্রভিশন -কেন্দ্রীয় ব্যাংক
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চুক্তিতে নিয়োগ দেয়া ৪ রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪ মামলায় সাবেক প্রধান বিচারক খায়রুল হকের জামিন
০৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)