দীর্ঘ গোপনীয়তা ভেঙে সেনাপ্রধানের সাথে বৈঠক করলেন ইরানের সুপ্রিম লিডার
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনী দেশটির শীর্ষ সামরিক কমান্ডারের সাথে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। গত মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর জনসমক্ষে থেকে নিজেকে আড়ালে রাখলেও, গত কয়েক দিনের ব্যবধানে এটি তার দ্বিতীয় সরাসরি বৈঠক। ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা ‘ফারস নিউজ’ এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনী সামরিক সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল আবদুল্লাহির সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে আবদুল্লাহি ইরানের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও যুদ্ধের প্রস্তুতি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট পেশ করেন। আবদুল্লাহি সতর্কবার্তা দিয়ে বলেন, “আমেরিকান ও জায়নবাদী শত্রুদের যেকোনো বৈরী আচরণের জবাব দিতে আমাদের বাহিনী অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত।” তিনি আরও জানান, সামান্যতম কৌশলগত ভুল বা আক্রমণের চেষ্টা হলে তার ফল হবে অত্যন্ত তীব্র ও ভয়াবহ।
এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সুপ্রিম লিডারের সাথে দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠক করেছেন বলে জানা গেছে।
সিএনএন-এর এক প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা সূত্রের বরাতে দাবি করা হয়েছে, বর্তমানে মোজতবা খামেনী ইরানের যুদ্ধ কৌশল নির্ধারণে এবং যুক্তরাষ্ট্রের সাথে চলমান আলোচনা তদারকিতে অত্যন্ত প্রভাবশীল ভূমিকা পালন করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)