দিল্লির তাবেদারি নয়, ঢাকা থেকেই চলবে দেশের নিয়ন্ত্রণ -নাহিদ
, ১৮ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৯ তাসি, ১৩৯৩ শামসী সন , ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ২৪ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ দাবি করেছে, বাংলাদেশের নিয়ন্ত্রণ হবে ঢাকা থেকে এবং এ দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করবে এ দেশের জনগণ। সে বলেছে, দিল্লির তাবেদারি করে যারা রাজনীতি করেছে কিংবা যারা নতুন করে সেই অপরাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশে তাদের আর কোনো স্থান হবে না।
গতকাল জুমুয়াবার সাভার পৌরসভার ডগড়মোড়া এলাকার মাতৃবাগান মসজিদ মাঠে ১১ দলীয় জোটের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সে এসব কথা বলে।
নাহিদ বলেছে, ৫ আগস্টের পর বাংলাদেশের মানুষ প্রকৃত পরিবর্তন ও ইনসাফ চায় এবং কোনো বিদেশি শক্তির অনুকম্পায় চলা সরকার দেখতে চায় না।
জনসভায় নাহিদ দেশের বর্তমান আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির কঠোর সমালোচনা করে। সে বলে, ৫ আগস্টের পর থেকে দেশে নতুন এক জালেম গোষ্ঠীর আবির্ভাব হয়েছে। বর্তমানে বিভিন্ন স্থানে নতুন করে চাঁদাবাজি শুরু হয়েছে, জমি দখল হচ্ছে এবং মানুষকে শারীরিক নির্যাতনের পাশাপাশি পাথর নিক্ষেপ করে হত্যার মতো ঘটনাও ঘটছে।
সে হুঁশিয়ারি দিয়ে বলেছে, ৫ আগস্টের সফল অভ্যুত্থানের পর দেশের মানুষ আর কোনো নতুন জালেমকে বরদাশত করবে না। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে তিনি এই নতুন জালেমদের পরাজিত করার একটি সুযোগ হিসেবে অভিহিত করেন।
নাহিদ আরও উল্লেখ করেছে, ১২ ফেব্রুয়ারির ভোট হবে মূলত ঋণখেলাপি ও ভূমিদস্যুদের হাত থেকে দেশকে মুক্ত করার দিন। তিনি সতর্ক করে বলেন, যদি সংসদে পুনরায় ঋণখেলাপি, ভূমিদস্যু কিংবা দ্বৈত নাগরিকত্বধারীরা আসীন হয়, তবে বাংলাদেশের কাঠামোগত কোনো পরিবর্তন আসবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রশাসনের শীর্ষ পদে আসছে বড় পরিবর্তন
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আবার সক্রিয় হচ্ছে ফুয়েল পাস, প্রথমে কার্যকর মোটরসাইকেল চালকদের জন্য
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অনলাইন ব্যবহার না করার শর্তে ১৩ বছরের মায়ের কাছে ফিরলো ৭ মাসের শিশু
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাস্তার ইট তুলে বিক্রি করে দিলেন ইউপি মেম্বার
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রী-মন্ত্রী-সচিবদের সিল-স্বাক্ষর প্রতারণা, গ্রেপ্তার ৫
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যচ্ছেন প্রধানমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুলাই কোনো একক দল বা গোষ্ঠীর অর্জন নয় -সমাজকল্যাণমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশে বিনিয়োগে ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানতে হবে
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে -চিফ প্রসিকিউটর
০৫ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)