দিনাজপুরে লিচু বাজারে উপচে পড়া ভিড়
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৬ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ০৪ জুন, ২০২৪ খ্রি:, ২১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বৈরী আবহাওয়ার আর অপেক্ষার প্রহর কাটিয়ে দিনাজপুরে লিচুর বাজারে উঠতে শুরু করেছে নানা জাতের লিচু। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দাম বেশি হলেও ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
একদিকে মৌসুমি ফল অন্যদিকে দিনাজপুরের প্রসিদ্ধ, তাই দাম বেশি হলেও লিচু কিনছেন বলে জানান ক্রেতারা।
বিক্রেতাদের মতে, তীব্র দাবদাহসহ বৈরী আবহাওয়ায় ফলন বিপর্যয়ের কারণে সরবরাহ কম থাকায় জাত ভেদে লিচুর দাম কিছুটা বেশি।
দিনাজপুরের ঐতিহ্যবাহী সর্ববৃহৎ ফলের আড়ত কালিতলা নিউ মার্কেটে গিয়ে দেখা যায়, সেখানে বিভিন্ন জাতের লিচু বিক্রি হচ্ছে। আকার ভেদে প্রতি হাজার বোম্বাই লিচু বিক্রি হচ্ছে চার হাজার থেকে চার হাজার ৫শ, মাদ্রাজি লিচু পাঁচ হাজার থেকে ছয় হাজার, চায়না থ্রি ১০ হাজার থেকে ১৬ হাজার, কাঁঠালি লিচু ১৪ হাজার থেকে ১৮ হাজার, বেদানা লিচু পাঁচ হাজার ৫শ থেকে ৭ হাজার টাকায়। তবে আকার ভেদে লিচুর দামের কিছুটা তারতম্য লক্ষ্য করা গেছে।
লিচু বিক্রেতা মাসুদ বলেন, দিনাজপুরে এই ফল মার্কেট অন্যত্র চলে যাওয়ার কারণে গত বছরে লিচু বিক্রি করতে পারিনি। এবার আবার পুরোনো ফল মার্কেট চালু হওয়ায় ক্রেতাদের ভিড় অনেক বেশি এবং লিচু বিক্রি করেও আনন্দ পাচ্ছি। তিনি বলেন, ঐতিহ্যবাহী নিউ মার্কেট থেকে শুধু দেশেই নয়, বিদেশেও প্রচুর পরিমাণে লিচু যাচ্ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের উপপরিচালক কৃষিবিদ নুরুজ্জামান বলেন এবারে ৪০ হাজার টন লিচু উৎপাদন ও ৫০০ কোটি টাকার লিচু বিক্রির সম্ভাবনা আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-চীনের মধ্যে যে ১৭ চুক্তি-সমঝোতা সই হয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘অফিস সহায়ক’ পদে বিএসসি ইঞ্জিনিয়ার, এমবিএ পাসসহ উচ্চশিক্ষিতরা!
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘ ২৩ বছর পর মোংলা নদীতে চালু হলো ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিক্ষোভ, পুলিশের টিয়ারশেল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন : পুলিশ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অনুদানের তালিকার দুই জায়গায় জামাত এমপির মেয়ের নাম
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘স্বরাষ্ট্রমন্ত্রীর তৎপরতা নিজের মন্ত্রণালয়ে দেখালে দেশ উপকৃত হতো’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ. লীগ দেশকে ভারতের করদরাজ্য বানিয়েছিল -রাশেদ খাঁন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৭১ সালে কোথায় ছিলেন? বিরোধীদলকে জয়নুল আবদিন ফারুক
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ধ্বংস হয়ে যাওয়া প্রশাসন ব্যবস্থাকে পুনর্গঠন করা হচ্ছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘বৈদেশিক সফরের সকল চুক্তি জনগণের কাছে স্পষ্ট করতে হবে’
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আগামীতে বিপুল চীনা বিনিয়োগ আসবে, কমবে বাণিজ্য ঘাটতি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)