দিনাজপুরের লিচু বাগান মুকুলে ছেয়ে গেছে
এবারে দিনাজপুর জেলার ১৩ টি উপজেলায় ৭ হাজার ৯৫০ হেক্টর জমিতে লিচু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে লক্ষ্যমাত্রার অতিরিক্ত লিচু চাষে ফলন অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুজ্জামান মিয়া গত মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এবারে জেলায় অনুকূল আবহাওয়া প্রবাহিত হওয়ায় বাম্পার লিচুর ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি মৌসুমী জেলায় ৭ হাজার ৯৫০ হেক্টর জমিতে লিচু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা শুধু লিচুর বাগান গুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া জেলার প্রত্যেকটি বাড়িতে এবং ফাঁকা জায়গায় লিচুর গাছ রয়েছে। এসব লিছুর গাজ সহ লক্ষ্যমাত্রা অতিরিক্ত লিচুর ফলন অর্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিনাজপুরের সদর, চিরিরবন্দর, বিরলসহ বিভিন্ন উপজেলা ঘুরে দেখা গেছে, বাসা-বাড়ি ছাড়াও অনেকে বাণিজ্যিক ভাবে চাষ করেছেন লিচু বাগান। তাদের রোপণ করা অধিকাংশ গাছগুলোতে ফুটেছে মুকুল। দেশি জাতের লিচু কাঁঠালি মাদ্রাজি সোনালী ও বোম্বাই লিচু গাছের ফলন অধিক হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিনাজপুরে ফল নিয়ে গবেষণা নিয়োজিত হর্টিকালচার বিভাগের সহকারী পরিচালক আশরাফুল ইসলাম জানান, দিনাজপুরে লিচু গাছগুলোয় গত বছরের তুলনায় এবার আশানুরূপ মুকুল ধরেছে। এসব মুকুল থেকে বেশি পরিমাণ ফলন পাওয়ার আশা করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।