ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
, ০৬ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২০ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৫ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
মুন্সিগঞ্জ সংবাদদাতা:
ধলেশ^রী ও শীতলক্ষ্যায় মুন্সিগঞ্জ-নারায়ণগঞ্জ নৌরুটে জরাজীর্ণ আর ফিটনেসবিহীন লঞ্চ দিয়ে ঝুঁকি নিয়েই দীর্ঘদিন ধরে চলছে যাত্রী পারাপার। বিগত কয়েক বছর ধরে এ রুটের লঞ্চ সার্ভিসের বেহাল অবস্থা যেন কাটছেই না। একদিকে ফিটনেসবিহীন পুরোনো জরাজীর্ণ লঞ্চ, অন্যদিকে শীতলক্ষ্যা নদীতে যত্রতত্র নোঙর করা কার্গো জাহাজ। সবমিলিয়ে বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়েই এ রুটে যাতায়াত করতে হচ্ছে যাত্রীদের।
সম্প্রতি মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল এলাকা ঘুরে দেখা গেছে, দীর্ঘদিনের পুরোনো ফিটনেসবিহীন এসব লঞ্চ প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ২০ মিনিট পরপর নারায়ণগঞ্জের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। প্রতিদিন হাজারও যাত্রী চলাচল করছে এসব লঞ্চে।
বেশিরভাগ যাত্রী মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ এবং নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় যাতায়াত করেন। একইভাবে নারায়ণগঞ্জ টার্মিনাল থেকে প্রতিটি লঞ্চ যাত্রী বোঝাই করে ফিরে আসে মুন্সিগঞ্জের উদ্দেশে।
যাত্রীদের অভিযোগ, এই রুটে চলাচল করা বেশিরভাগ লঞ্চই ফিটনেসবিহীন। জোড়াতালি আর মেরামত করেই চলছে বছরের পর বছর।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, এই নৌরুটে বর্তমানে ২৪টি লঞ্চ চলাচল করছে। যার মধ্যে বেশিরভাগ লঞ্চেরই মেয়াদ ফুরিয়েছে চলাচলের। নেই কোনো বৈধ কাগজপত্র। তবুও দিনের পর দিন মেরামত আর জোড়াতালি দিয়েই চলছে এসব লঞ্চ।
ধলেশ^রী থেকে শীতলক্ষ্যা নদীর প্রবেশমুখসহ বেশিরভাগ স্থান ঘুরে দেখা গেছে, বিভিন্ন সিমেন্ট কারখানা নোঙর করে রেখেছে সারি সারি কার্গো জাহাজ। আর এসব জাহাজের কারণে প্রতি মুহূর্তেই এই রুটে চলাচলকারী লঞ্চগুলোকে পোহাতে হচ্ছে নানা বিড়ম্বনা।
অবৈধভাবে মাঝনদীতে নোঙর করা এসব কার্গো জাহাজের কারণে লঞ্চ চলাচলে ঝুঁকি বেড়েছে। যাত্রীরা বলছেন, এতে যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।
অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহন সংস্থার নারায়ণগঞ্জ জোনের সভাপতি বদিউজ্জামান বাদল বলেন, বর্তমানে নতুন লঞ্চ নামানোর আর্থিক সক্ষমতা নেই। তাই যাত্রীদের কথা চিন্তা করেই আগের লঞ্চগুলো চলাচলের অনুমতি দেওয়া হয়।
নৌ পরিবহন সংশ্লিষ্ট সূত্রের সবশেষ তথ্য অনুযায়ী, একাধিবার দুর্ঘটনার পর নৌপথ সচল রাখার জন্য ২০২১ সালেই ১১টি লঞ্চকে পুনরায় চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল। তবে যাত্রী কম থাকায় বর্তমানে আটটি লঞ্চ চলাচল করছে ঝুঁকি নিয়ে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ শিক্ষক-গবেষক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)