দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন -ইনু
, ০৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৪ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১২ জুন, ২০২৪ খ্রি:, ২৯ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী সব সমস্যা চিহ্নিত করেছেন। কিন্তু আমি যখন পাতার পর পাতা দেখি কোনো সমাধান খুঁজে পাই না। শুধু কিছু বরাদ্দের হেরফের দেখি আর কিছু নেই।
তিনি বলেন, আমি বলতে চাই যারা ধনী তাদের করজালে আনেন। দাগি বড়লোকদের গলায় পা দিয়ে কর দিতে বাধ্য করেন। দাগি ঋণখেলাপিদের বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে তড়িঘড়ি করে একটা ব্যবস্থা করেন। উপজেলায় রাজস্ব অফিস নেই কেন? একটা ইউনিয়নে পাঁচটা গ্রোথ সেন্টার আছে। ইউনিয়নে যারা স্থায়ী দোকান নিয়ে ব্যবসা করেন তাদের করজালে আনেন। সেখানে কোটি কোটি টাকা রাজস্ব বাড়াতে পারেন।
গত রোববার (৯ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি।
হাসানুল হক ইনু বলেন, চলমান অর্থনৈতিক সংকটের ধাক্কায় বিপর্যস্ত। বাজারে নিত্যপণ্যের উচ্চমূল্য, ডলার সংকট, সুদের হার বেশি, ব্যাংকে বিশৃঙ্খলা, রাজস্ব আনয়নে ধীরগতি সবকিছু মিলিয়ে আমরা সংকটে আছি। অর্থনৈতিক ধাক্কা সামলানোর বাজেট আশা করেছিলাম।
জাসদ সভাপতি বলেন, এটা ছিল ধাক্কা সামলানোর বাজেট। এখানে যেমন এবার প্রবৃদ্ধি ধরেছে, এবার কী দরকার ছিল প্রবৃদ্ধি ধরার। আমাদের দরকার মূল্যস্ফীতি কমানো। সবাই জানে যে বেশি টাকা খরচ করলে বাজারে টাকা যাবে জিনিসপত্রের দাম বাড়বে। প্রবৃদ্ধিতে বেশি না বাড়িয়ে প্রকল্প কাটছাঁট করে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা খাতে টাকা বাড়িয়ে মানুষের মধ্যে স্বস্তি আনা যেত। উন্নয়নের এ উচ্চ প্রবৃদ্ধি হচ্ছে লোক দেখানো ফুটানি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগেই বোনাস পাচ্ছেন ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বজ্রপাতের শঙ্কা : বৃষ্টির আভাস অনেক জায়গায়
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা, কারবারি গ্রেফতার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্ত্রী হলেন আহমেদ আযম খান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচার দাবি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম আসার যৌক্তিকতা নেই’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মাতুয়াইল ল্যান্ডফিল পরিণত হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে বিরোধ নেই -প্রধানমন্ত্রী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আওয়ামী লীগ দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিলো -রাষ্ট্রপতি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভরাট ও দখল-দূষণে মৃতপ্রায় হাওরের খাল, সেচ সংকটে কৃষকেরা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)