দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, দুই তরুণ নিহত
চট্টগ্রাম সংবাদদাতা:
মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল একটি ট্রাক। নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকটির পেছনে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এ দুর্ঘটনায় মৃত্যু হয় মোটরসাইকেলে থাকা দুই আরোহীর, দুমড়েমুচড়ে যায় মোটরসাইকেলটি। গতকাল জুমুয়াবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেলে করে রাফি, বাপ্পিসহ ছয় বন্ধু চট্টগ্রাম নগর থেকে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ে কর সাতকানিয়ার মৌলভীর দোকান এলাকায় পৌঁছান। রাফি ও বাপ্পী যে মোটরসাইকেলে ছিলেন, সেটি এই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে জোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলে বাপ্পি নিহত হন। আহত অবস্থায় রাফিকে উপজেলার কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক রাফি চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
রোমানিয়ায় ব্যাপক বন্যা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।