দশ টাকার পুরাতন নোটের আতিয়া মসজিদ
জানা গেছে, ১৯৭৮ সালে ১০ টাকার নোটের প্রচ্ছদে প্রথম আতিয়া মসজিদটির ছবি ছাপানো হয়। এরপর ১৯৮২ সালে পরিবর্তিত ১০ টাকার নোটের প্রচ্ছদেও স্থান পায় আতিয়া মসজিদ। এতে দেশবাসীর মাঝে সহজেই মসজিদটি পরিচিতি লাভ করে। মসজিদটি শুধু ঐতিহ্যের নিদর্শনই নয়, একটি দর্শনীয় স্থানও বটে। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আসেন।
টাঙ্গাইল শহরের দক্ষিণ পশ্চিমে ৭ কিলোমিটার দূরে লৌহজং নদীর তীরে ঐতিহাসিক এই মসজিদটির অবস্থান। এর নির্মাণ প্রায় ৪০০ বছর আগে হলেও মসজিদটি প্রাচীন স্থাপত্যের এক অনন্য শিল্পকর্মের নিদর্শন হওয়ায় সবার দৃষ্টি আকর্ষণ করে।
প্রাচীন এই মসজিদটির আয়তন বাইরের দিকে ২০ দশমিক ৯ মিটার ও ১৬ দশমিক ১৩ মিটার। মসজিদের প্রাচীর ২ দশমিক ৭২ মিটার (দশমিক ৫ ফুট) প্রশস্ত বা দৈর্ঘ্য ৪২ ফুট, প্রস্থ ৩২ ফুট এবং উচ্চতা ৪৪ ফুট।
মসজিদের চার কোণায় রয়েছে চারটি বিশাল আকারের অষ্টকোণাকৃতির মিনার। স্ফীত রেখার সাহায্যে অলঙ্কৃত মিনারগুলো ছাদের অনেক ওপরে উঠে গেছে। চূড়ায় রয়েছে কারুকার্যময় সুন্দর ছোট ছোট গম্বুজ। গম্বুজগুলোর গায়ে বিভিন্ন রকমের কারুকার্য মসজিদটির সৌন্দর্য অনেকগুণ বাড়িয়ে দিয়েছে।
মসজিদটির প্রধান কক্ষ ও বারান্দা দুই ভাগে বিভক্ত। মসজিদের পূর্ব ও মাঝের দেয়ালে রয়েছে একটি করে দরজা। বারান্দাসহ উত্তর-দক্ষিণ দেয়ালে রয়েছে দুটো করে দরজা। ভেতরের পশ্চিম দেয়ালে আছে ৩টি সুন্দর মেহরাব। প্রধান কক্ষের প্রত্যেক দেয়ালের সঙ্গে দুইটি করে পাথরের তৈরি স্তম্ভ আছে। প্রধান কক্ষের উপরে রয়েছে একটি বিশাল মনোমুগ্ধকর গম্বুজ। বারান্দার পূর্ব দেয়ালে রয়েছে তিনটি প্রবেশ পথ। মাঝখানের প্রবেশপথের উপরের অংশের নিম্নভাগে একটি শিলালিপি রয়েছে।
বর্তমানে যে শিলালিপিটি রয়েছে এর আগেও সেখানে একটি শিলালিপি ছিল বলে ইতিহাসে উল্লেখ আছে। এই শিলালিপিটি ফার্সিতে লেখা। কোনো কারণে আদি শিলালিপিটি বিনষ্ট হলে পরবর্তীকালে মসজিদ মেরামতের সময় বর্তমান শিলালিপিটি লাগানো হয়। বর্তমান শিলালিপিতে উল্লেখ করা হয়েছে, আতিয়া মসজিদ নির্মাণ হয় ১০১৮ হিজরীতে।
জানা যায়, ১৬০৯ সালে ইতিহাসখ্যাত বারো ভূঁইয়ার এক ভূঁইয়া ঈশা খাঁর পুত্র মুসা খানের শাসনামলে বায়েজিদখান পন্নীর পুত্র সাঈদখান পন্নী মসজিদটি নির্মাণ করেন। টাঙ্গাইলের করটিয়ার বিখ্যাত পন্নী জমিদার বংশের আদি পুরুষ হলেন সাঈদ খান পন্নী। মসজিদের পশ্চিমদিকে অবস্থিত ফটকের ডানদিকে আরেকটি শিলালিপি আছে। ইংরেজিতে লেখা এই শিলালিপি পাঠে জানা যায়, ১৬০৯ সালে সাঈদ খান পন্নী এটি নির্মাণ করেন। এরপর ১৮৩৭ সালে মসজিদটি সংস্কার করা হয়। পরে ১৯০৯ সালে পুনরায় মসজিদটি সংস্কার করা হয়। বর্তমানে জাতীয় জাদুঘরের অধীনে মসজিদটির তত্ত্বাবধায়ন করা হচ্ছে।
দশনার্থীরা যে দশ টাকার নোটে মসজিদের ছবি ছিল সেই টাকা পুনরায় ছাপানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন
সব ›
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
ডাঙায় হাঁটে, গাছেও চড়ে যে মাছ
চোখের পলক ফেলে যে মাছ! বেশিরভাগ মাছের চোখ মাথার দুই পাশে থাকলেও মাডস্কিপারের চোখ থাকে মাথার ঠিক ওপরের দিকে-সাব…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।