দলের নেতাকর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান ওবায়দুলের
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পরিস্থিতি আরও খারাপ হতে পারে, বিএনপি-জামাতের নেতাকর্মীরা ঘাপটি মেরে আছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে রাজধানীর তেজগাঁওয়ে দলের ঢাকা জেলা কার্যালয়ে উত্তর আওয়ামী লীগের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় বিএনপি-জামাতের পরিকল্পনা প্রতিহত করতে দলের নেতাকর্মীদের নিজ নিজ থানায় সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মিথ্যাচার করছেন দাবি করে সেতুমন্ত্রী বলেন, তারা লাশের ওপর দাঁড়িয়ে ক্ষমতা নিতে চায়। তারেক রহমান লন্ডনে বসে দেশ ধ্বংসের পরামর্শ দিচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, গুজবে কান দেবেন না। গুজব একটি সন্ত্রাস। গুজব আপনার সন্তানকে মাদকের মতো সর্বনাশের দিকে ঠেলে দিতে পারে। কাজেই এই গুজব-গুঞ্জন প্রতিরোধ করতে হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।