দলত্যাগী নেতাদের ফেরাতে পারছে না এনসিপি
, ২৩ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
জামাতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরে তীব্র অস্থিরতা সৃষ্টি করেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে একের পর এক শীর্ষ ও মধ্যম সারির নেতারা দল ছাড়লেও তাদের ফেরাতে পারছে না কেন্দ্রীয় নেতৃত্ব।
দলত্যাগী নেতারা নিজেদের অবস্থানে অনড়Íজামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন না হলে ফেরার প্রশ্নই ওঠে না।
এনসিপির শীর্ষ নেতৃত্ব দাবি করছে, তারা দলত্যাগী নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং ফেরানোর চেষ্টা চালাচ্ছে। তবে দলত্যাগী নেতাদের ভাষ্য ভিন্ন। তাদের মতে, এসব প্রচেষ্টা মূল আদর্শগত সংকট সমাধানে সম্পূর্ণ ব্যর্থ।
সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহসহ অন্তত ১৫ জন শীর্ষ ও মধ্যম সারির নেতা পদত্যাগ করেছে। পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আরও ছয়জন প্রার্থিতা প্রত্যাহার করেছেন।
এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করলেও জামায়াতের সঙ্গে জোটের পর থেকে তারা দলীয় কর্মকা-ে নিষ্ক্রিয় রয়েছেন।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, আমরা নেতাদের দলে ফেরানোর চেষ্টা করছি এবং তাদের সঙ্গে কথা বলছি।
তিনি বলেন, তারা শুধু হতাশা থেকে দল ছাড়েননি। এর পেছনে আরও কিছু অন্তর্নিহিত কারণ রয়েছে। সে কারণেই পুরো বিষয়টি সময়সাপেক্ষ।
তবে দলত্যাগী নেতারা এসব বক্তব্যকে 'মিথ্যা ও বানোয়াট' বলে উড়িয়ে দিয়েছেন। তাদের অভিযোগ, নির্বাচনের আগে জনগণ ও দলীয় সমর্থকদের বিভ্রান্ত করতেই নেতৃত্ব এই বয়ান দিচ্ছে।
অন্তত পাঁচজন সাবেক নেতা জানিয়েছেন, এনসিপির আহ্বায়ক নাহিদ, প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ ফোন করলেও তাদের মূল আদর্শগত উদ্বেগ দূর করতে কোনো শক্ত উদ্যোগ নেওয়া হয়নি।
সাবেক যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ কোনো ধরনের যোগাযোগের কথা অস্বীকার করে বলেন, আমাকে দলে ফেরানোর বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কারও সঙ্গে আমার কোনো যোগাযোগ হয়নি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জনের মৃত্যু
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতে মুর্হুমুহু ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সেনা সহায়তায় সাজেক ছাড়লেন দেড়শ পর্যটক, আটকা পড়েন ৫ শতাধিক
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বকাপে দেশে ১১ মৃত্যু: সহিংসতা, তীব্র শব্দ দূষণসহ উদযাপন নিয়ন্ত্রণে রিট
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুগ্ম সচিব হলেন ১৭২ কর্মকর্তা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রায়ের কপি ছাড়া সারোয়ারের শপথ না করাতে ইসিকে চিঠি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুমিল্লায় ৪৮ হাজার থেকে ১০ হাজারে নামছে অটোরিকশা
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের প্রতিশোধ চলছে, মার্কিন ঘাঁটি তছনছ করার হুঁশিয়ারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্কের সঙ্গে যৌথ ড্রোন কারখানা হবে বগুড়ায় : এলজিআরডি প্রতিমন্ত্রী
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্ববাজারে লাফিয়ে বাড়ল তেলের দাম
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৫২০০ বস্তা চালবোঝাই ট্রলার ডুবি, প্রাণে বাঁচলেন ৫
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সরকারি টাকায় গাড়ি কেনা ও বিদেশ সফর বন্ধ করে অর্থ মন্ত্রণালয়ের নতুন পরিপত্র জারি
০৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)