দরপতন থামছেই না, ৮ দিনে ১০ হাজার কোটি ডলার হারাল আদানি গ্রুপ
, ১১ই রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ তাসি, ১৩৯০ শামসী সন, ৩রা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ২০ই মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আদানি গ্রুপের ‘শেয়ার দরে কারচুপি’ নিয়ে হিন্ডেনবার্গ রিসার্চ ফার্মের প্রতিবেদন প্রকাশের পর গৌতম আদানি নেতৃত্বাধীন গ্রুপটির শেয়ারের মূল্য যেভাবে পড়া শুরু করেছে, তা কোনোভাবেই থামানো যাচ্ছে না।
অব্যাহত এই দরপতনের কারণে গ্রুপটি মাত্র ৮ দিনেই ১০ হাজার কোটি ডলার হারিয়েছে।
পরিস্থিতি দেখে আদানি তাদের নতুন দুই হাজার ৫০০ কোটি ডলারের শেয়ার ছাড়ার এফপিও-ও (ফলো অন পাবলিক অর্ডার) স্থগিত ঘোষণা করেছে।
এরপরও বৃহস্পতিবার গ্রুপটির বিভিন্ন শেয়ারের দর ৫ থেকে ১০ শতাংশ কমে গেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
হিন্ডেনবার্গ রিসার্চের প্রতিবেদন বলছে, দশককাল ধরে শেয়ার কারসাজি এবং আর্থিক লেনদেনে প্রতারণা চালিয়ে আসছে আদানি গ্রুপ। কৃত্রিমভাবে শেয়ারের দর বহু গুণ বাড়িয়ে এ গ্রুপ বিশাল সম্পদ গড়েছে। গত কয়েক বছরে আদানি গ্রুপের কোম্পানির শেয়ার গত কয়েক বছরে ৫০০ শতাংশেরও বেশি বেড়েছে।
আদানির বড় ধরনের শেয়ার বিক্রির পরিকল্পনার (এফপিও) মধ্যেই গত সপ্তাহের মঙ্গলবার ওই প্রতিবেদন প্রকাশিত হয়।
এরপর বুধবার ভারতে পুঁজিবাজার খোলার পর আদানির শেয়ারে দরপতন হতে থাকে। জুমুয়াবার ঘটে ভরাডুবি।
এই দরপতন স্কুল ড্রপআউট হয়েও বিলিয়নেয়ার বনে যাওয়া আদানিকে এশিয়ার শীর্ষ ধনীর স্থান থেকে ছিটকে ফেলে।
বৃহস্পতিবার সে ধনীদের তালিকায় ১৬তম স্থানে নেমে যায় বলে জানাচ্ছে ফোর্বসের তালিকা; অথচ এক সপ্তাহ আগেও সে ছিলো এই তালিকার তিন নম্বরে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)