দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের বিরুদ্ধে কঠোরতম আঘাত হানার হুঁশিয়ারি ইয়েমেনের
, ১৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ সামিন, ১৩৯১ শামসী সন , ৩০ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর আঘাত হানার হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেন। দেশটির হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের সমর্থিত সরকার ঘোষণা দিয়ে বলেছে, ইহুদিবাদী দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল গাজা উপত্যকার ওপর আগ্রাসন অব্যাহত রাখলে ইয়েমেনের পক্ষ থেকে তেল আবিব ভয়ঙ্কর প্রতিক্রিয়ার সম্মুখীন হবে।
ইয়েমেনের জাতীয় ঐক্যমত্যের সরকারের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল মোহাম্মাদ আল-আতিফি গত বুধবার এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, “শত্রুরা যদি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অপরাধযজ্ঞ অব্যাহত রাখে কিংবা তারা যদি ইয়েমেনের নিরাপত্তা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করতে চায় তাহলে আমরা কঠোরতম আঘাত হানতে প্রস্তুত রয়েছি।”
জেনারেল আতিফি ইয়েমেনের সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের এক যৌথ বৈঠকে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “ইয়েমেনের সামনে বহু কৌশলগত অপশন রয়েছে এবং প্রয়োজন মনে করলে আমরা তার সবগুলো ব্যবহার করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব না।”
জেনারেল আতিফি বলেন, ইয়েমেনের সবগুলো নিরাপত্তা বাহিনী উচ্চ মাত্রার সতর্ক অবস্থায় রয়েছে এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে সহযোগিতা ও সমন্বয়ের ভিত্তিতে তাদের দায়িত্ব পালন করতে প্রস্তুত রয়েছে।
ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তার দেশ ধর্মীয় ও নৈতিক অবস্থান থেকে গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এবং এই অবস্থান সকল আন্তর্জাতিক ও মানবিক আইনে সিদ্ধ।
বৈঠক থেকে ইয়েমেনের বিরুদ্ধে নৌ-জোট গঠনের বিরুদ্ধে আমেরিকাকেও সতর্ক করে দেওয়া হয়েছে। ইয়েমেনের সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ বৈঠক শেষে বিবৃতিতে বলেন, “আমরা সাগরের সামরিকীকরণের বিরুদ্ধে এবং দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের অনুকূলে আন্তর্জাতিক নৌচলাচলে বিঘœ সৃষ্টির বিষয়ে সতর্ক করে দিচ্ছি।”
গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের অব্যাহত আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে। এছাড়া, হুথি যোদ্ধারা ঘোষণা করেছে- দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েল অভিমুখী যেকোনও দেশের জাহাজ আটক করবে ইয়েমেনের সামরিক বাহিনী। এই ঘোষণার পর আমেরিকা লোহিত সাগরে একটি টাস্ক ফোর্স গঠন করেছে।
ওই টাস্ক ফোর্স প্রত্যাখ্যান করে ইয়েমেন বলেছে, দেশটির স্বার্থে কোনও ধরনের আঘাত আসলে সরাসরি মার্কিন রণতরীতে হামলা করা হবে। এরইমধ্যে আমেরিকা ও দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইয়েমেনের ২০ হাজার নাগরিক তাদের নাম তালিকাভুক্ত করেছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাদকে বাড়ছে সংঘাত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামাতের বুদ্ধিজীবীরা’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাসায়নিক দিয়ে নারীদের হাত পুড়িয়ে জ্বীনের ভয়, গ্রেফতার ৩
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘আগে ২-৩ হাজার টাকা আয় করতাম, এখন ১ হাজারও হচ্ছে না’
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো আলামত দেখছি না -সিটিটিসি প্রধান
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ভাসমান এলএনজি টার্মিনালের কাজ পেতে মরিয়া সামিট -আগ্রহী চীনা কোম্পানিও
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সংকটে ধুঁকছে বিদ্যুৎ, লোডশেডিং বৃদ্ধির শঙ্কা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইবিতে নজিরবিহীন ভর্তি জালিয়াতি, প্রথম সেমিস্টার শেষে ধরা পরল ভুয়া ছাত্রী
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন ওয়াগনের সঙ্গে যানবাহনের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
স্নাতক পাসে চাকরি দিচ্ছে সীমান্ত ব্যাংক, আবেদন অনলাইনে
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












