দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
লেবানন এবং দখলদার ইসরায়েলের মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। তবে হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এই চুক্তিকে ‘বাতিল ও ভিত্তিহীন’ উল্লেখ করে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
নাইম কাসেম বলেন, দখলদারি দূর করতে আমরা মাঠে থেকে লড়াই চালিয়ে যাবো। আমরা সবচেয়ে কঠিন সময়েও মাঠ ছাড়িনি। ভবিষ্যতেও কখনো মাঠ ছাড়বো না।
ওয়াশিংটনে লেবানন ও দখলদার ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে ‘অপমানকর ও লজ্জাজনক’ মন্তব্য করে তিনি বলেন, এই চুক্তির মাধ্যমে লেবানন নিজেদের স্বাধীনতা বিকিয়ে দিয়েছে। লেবানন ও দখলদার ইসরায়েল চুক্তির পরিবর্তে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা চুক্তি মেনে চলার আহ্বান জানান।
দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্ত হিসেবে হিজবুল্লাহকে অস্ত্র ছাড়ার প্রস্তাব দেওয়া হয়েছে। নাইম কাসেম এটার তীব্র নিন্দা জানিয়ে এটাকে অত্যন্ত বিপজ্জনক প্রস্তাব বলে উল্লেখ করেছেন।
লেবাননকে যুদ্ধবিরতির আওতায় আনায় তিনি ইরানের প্রশংসা করেছেন। তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি লেবাননকে একটি শক্তিশালী অবস্থান দিয়েছে। এটি লেবাননের অখ-তা ও স্বাধীনতা রক্ষা করবে।
নাইম কাসেম লেবাননের নেতাদেরও কড়া সমালোচনা করেন। তিনি বলেন, দখলদার ইসরায়েলের সাথে চুক্তি করে নেতারা আগামী অনেক বছরের জন্য সন্ত্রাসী ইসরায়েলের দখলদারিকে বৈধতা দিচ্ছে। এর ফলে পরগাছা ইহুদীবাদীরা ওই এলাকাগুলো চিরতরে দখল করে নিতে পারে।
তিনি লেবাননের সরকারকে তাদের এই বড় ভুল শুধরে নেওয়ার আহ্বান জানান। শেষে তিনি বলেন, লেবাননের স্বাধীনতা রক্ষা এবং দখলদার ইসরায়েলকে তাড়িয়ে দিতে হিজবুল্লাহ সবার সাথে মিলে কাজ করতে পুরোপুরি প্রস্তুত।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)