দখলদার ইসরায়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা দিতে ব্যর্থ হওয়ার পর ডাচ পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
, ৩০ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৫ আগস্ট, ২০২৫ খ্রি:, ১০ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় সামরিক আগ্রাসনে কারণে ইসরায়েলের ওপর নতুন নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তাবে মন্ত্রিসভার সমর্থন না পাওয়ার পর ডাচ পররাষ্ট্রমন্ত্রী ভেল্ডক্যাম্প পদত্যাগ করেছে।
ভেল্ডক্যাম্প গত জুমুয়াবার বলেছে, সে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপের’ বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। বরং আগে থেকে জারি থাকা নিষেধাজ্ঞাগুলো নিয়ে সহকর্মীদের সাথে তাকে বারবার দ্বন্দ্বে জড়াতে হয়েছে। সে মধ্য-ডানপন্থী নিউ সোশ্যাল কন্ট্রাক্ট পার্টির সদস্য।
এর আগে, তার উদ্যোগে দখলদার ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী স্মোট্রিচ ও বেন-গভিরের ওপর দেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিলো নেদারল্যান্ডস। তাদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সহিংসতায় বসতি স্থাপনকারীদের উসকে দেয়ার অভিযোগ রয়েছে।
এছাড়াও ভেল্ডক্যাম্প তার দেশ থেকে দখলদার ইসরায়েলে জাহাজের যন্ত্রাংশ রফতানির তিনটি অনুমতিপত্রও বাতিল করেছিলো। গাজার অবনতিশীল পরিস্থিতির কথা উল্লেখ করে সে আশঙ্কা করেছিলো, যন্ত্রাংশগুলোর অনাকাক্সিক্ষত ব্যবহার হতে পারে।
সে সাংবাদিকদের বলেছে, ‘গাজায় যা ঘটছে, গাজা নগরে যে হামলা হচ্ছে, তা আমি দেখতে পাচ্ছি। পশ্চিমতীরে বিরোধপূর্ণ বসতি ই-ওয়ান নির্মাণের সিদ্ধান্ত এবং পূর্ব জেরুজালেমের পরিস্থিতি নিয়ে কি কি হচ্ছে, তাও দেখছি। ’
ভেল্ডক্যাম্পের পদত্যাগের পর নিউ সোশ্যাল কন্ট্রাক্ট দলের সব মন্ত্রী ও সচিবরা তার প্রতি সমর্থন ও সংহতি জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের পদ থেকে পদত্যাগ করেছে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)