দখলদার ইসরায়েলকে ‘সর্বোচ্চ শাস্তি’ দেওয়ার আদেশ বাস্তবায়ন করবে ইরান
, ০৬ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ ছালিছ, ১৩৯২ শামসী সন , ১২ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৮ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দখলদার ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার যে নির্দেশনা ইরানের নেতা খামেনি দিয়েছে তা বাস্তবায়ন করবে ইরান।
গত জুমুয়াবার (৯ আগস্ট) দেশটির রেভোল্যুশনারি গার্ডের ডেপুটি কমান্ডার আলি ফাদাভি এই কথা বলেন। এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে।
ফাদাভি বলেন, ‘ইসমাইল হানিয়েহকে হত্যার জন্য সন্ত্রাসী ইসরায়েলকে সাজা দেওয়ার স্পষ্ট নির্দেশনা দিয়েছে খামেনি। যথাযথভাবে তা বাস্তবায়ন করা হবে।’
৩১ জুলাই তেহরানে একটি ক্ষেপণাস্ত্র হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়েহ শহীদ হন। এই হত্যাকা-ের জন্য দখলদার ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান ও হামাস। তবে এ বিষয়ে কোনও মন্তব্য করেনি দখলদার ইসরায়েল।
ফাদাভির বক্তব্য নিয়ে সাংবাদিকদের করা একটি প্রশ্নের জবাবে হোয়াইট হাউজের মুখপাত্র বলেছে, দখলদার ‘ইসরায়েলকে রক্ষার যথেষ্ট সক্ষমতা আমাদের রয়েছে। এছাড়া, এই ধরণের বাগাড়ম্বর আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং ব্যবস্থা নিয়ে থাকি।’
১৫ আগস্ট গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাস ও ইসরায়েলকে বৃহস্পতিবার যৌথ আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। সন্ত্রাসবাদী ইসরায়েল এই আলোচনায় অংশগ্রহণের কথা জানালেও এখনও নিশ্চিত করে কিছু বলেনি হামাস। রয়টার্সকে গোষ্ঠীটি জানিয়েছে, আলোচনার জন্য নতুন প্রস্তাবটিকে এখনও অধ্যয়ন করছে তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)