দখলদার ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তার নিন্দা করেছে ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয়
, ১২ শাওওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ২২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ০৯ বৈশাখ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, তারা মার্কিন প্রতিনিধি পরিষদে গত শনিবার দখলদার ইসরাইলকে বিলিয়ন ডলারের নতুন সামরিক সহায়তার অনুমোদনকে ‘ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে আগ্রাসন’ হিসেবে চিহ্নিত করেছে।
সহায়তার এই অর্থ ‘গাজা উপত্যকায় এবং পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনির হতাহতের সংখ্যায় রূপান্তরিত হবে।’
এ কথা উল্লেখ করে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেছেন, এটি আগ্রাসনের ‘বিপজ্জনক তীব্রতা বৃদ্ধির পদক্ষেপ’।
এদিকে মার্কিন কংগ্রেসম্যান ইলহান ওমর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যাখ্যা করেছে যে- কেন সে পরগাছা ইহুদীবাদী ইসরাইলের জন্য ২৬ বিলিয়ন ডলারের সরকারি তহবিল প্রদানের বিলের বিরুদ্ধে ভোট দিয়েছে।
ইলহান ওমর বলেছে, ‘আমি শর্তহীন সামরিক সাহায্য সমর্থন করি না যা ইতোমধ্যেই ঘটে যাওয়া ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরো বাড়িয়ে দিবে।’
সে আরো বলেছে, ‘ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত থাকা অবস্থায় ইসরাইলি সেনাবাহিনীকে এমন একটি ফাঁকা চেক প্রদান করা অযৌক্তিক।’
৩৭ জন ডেমোক্র্যাট এবং ২১ জন রিপাবলিকানদের মধ্যে ইলহান ওমরই একমাত্র ব্যক্তি যে বিলটির বিপক্ষে ভোট দিয়েছিলো। বিলটি ৩৬৬ ভোটের সমর্থনে হাউসে পাস হয়েছিল। এটি এখন সেনেটে যাবে, যেখানে দুই মাসেরও বেশি আগে একই ধরনের একটি বিল পাস হয়েছিল।
সূত্র : এএফপি
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)