দক্ষিণ গোলার্ধজুড়ে ২০২৬ সালের শুরুতেই রেকর্ড তাপমাত্রা-ভয়াবহ দাবানল
, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) আযাব-গযব
আল ইহসান ডেস্ক:
আর্জেন্টিনা, চিলি, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকাসহ দক্ষিণ গোলার্ধের বিভিন্ন দেশে ২০২৬ সালের শুরুতেই রেকর্ড তাপপ্রবাহ ও ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। বিজ্ঞানীরা আশঙ্কা করছে, সামনে আরও চরম তাপমাত্রা দেখা দিতে পারে এবং ২০২৬ সাল আবারও বৈশ্বিক উষ্ণতার নতুন রেকর্ড গড়তে পারে। এর আগের তিন বছরই ছিলো ইতিহাসের সবচেয়ে উষ্ণ বছর।
অস্ট্রেলিয়ায় রেকর্ড গরমের ফলে ২০১৯-২০ সালের পর সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার ওপর একটি ভয়াবহ ‘হিট ডোম’ তৈরি হয়, যেখানে তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। একই সময়ে দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে তীব্র গরম ও ভয়াবহ দাবানল দেখা দেয়। দক্ষিণ আফ্রিকাও সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মুখে পড়েছে। যা বন্যপ্রাণী ও পর্যটন এলাকাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
আর্জেন্টিনার লস আলেরসেস ন্যাশনাল পার্কে সাম্প্রতিক দাবানল বজ্রপাত থেকে সূত্রপাত হলেও পরে তীব্র তাপপ্রবাহ ও বাতাসের কারণে তা একদিনেই প্রায় ২০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে।
চিলির দক্ষিণাঞ্চলেও দাবানল ছড়িয়ে পড়েছে এবং দেশটির তৃতীয় বৃহত্তম শহর কনসেপসিওনের আশপাশের এলাকায় শত শত বাড়ি পুড়ে গেছে এবং চিলির উপকূলীয় শহরগুলোতে দাবানলে অন্তত ২১ জন নিহত হয়।
এদিকে দাবানলের কারণে অর্থনৈতিক ক্ষতিও দ্রুত বাড়ছে। একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে দাবানলজনিত বীমাকৃত ক্ষতি ছিলো প্রায় ৪২ বিলিয়ন ডলার, যেখানে ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত গড় ছিলো বছরে মাত্র ৪ বিলিয়ন ডলার। সূত্র: রয়টার্স।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশ মৌসুমের আগেই তুষারঝড়ের কবলে।
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার কবলে ফ্রান্স।
১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শক্তিশালী ঝড়ের আঘাতে বিধ্বস্ত আম্রিকার দখলে থাকা হাওয়াই।
১১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপলো জাপান
২৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ইন্ডিয়ানায় ভয়াবহ বন্যায় ডুবে আছে বাড়ি-গাড়ি।
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার ওয়াশিংটনে দাবানলে এলাকার পর এলাকা বাড়ি-গাড়িসহ এভাবেই পুড়ে ছাই হয়ে গেছে।
০৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকার উইসকনসিনে শক্তিশালী টর্নেডোর আঘাতে বিধ্বস্ত ঘরবাড়ি।
৩০ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)