দক্ষিণ কোরিয়াজুড়ে ২০টিরও বেশী দাবানল
, ২৪ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৬ আশির, ১৩৯২ শামসী সন , ২৫ মার্চ, ২০২৫ খ্রি:, ১০ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
দক্ষিণ কোরিয়াজুড়ে ২০টিরও বেশি দাবানল ছড়িয়ে পড়েছে। এসব দাবানলে গত শনিবার দুইজন দমকল কর্মীর মৃত্যু হয়েছে এবং আরও দুইজন নিখোঁজ রয়েছে।
দক্ষিণ পূর্বাঞ্চলজুড়ে ছড়িয়ে পড়া দাবানলের কারণে দেশটির সরকার ওই অঞ্চলে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে বেশ কয়েকটি শহর। তীব্র বাতাসের কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। গত জুমুয়াবার ওই অঞ্চলের সাতটি গ্রামের দুইশরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
দক্ষিণ পূর্বাঞ্চলীয় সানছং কাউন্টিতে গত জুমুয়াবার বিকালে প্রথম শুরু হওয়া দাবানল ক্রমে আশপাশের এলাকাগুলোতে ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণ অভিযান ব্যাহত হওয়ায় গত শনিবার আরও কয়েকটি গ্রাম খালি করার নির্দেশ দেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে।
সানছং কাউন্টি দপ্তর আশেপাশের আটটি শহরের বাসিন্দা ও পর্যটকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
কাউন্টিটির দপ্তর জানিয়েছে, এই অঞ্চলে দুইজন দমকল কর্মীকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। তাদের পরিচয় ও মৃত্যুর কারণ শনাক্ত হয়নি।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহ্যাপ জানিয়েছে, গত শনিবার আগুন নতুন করে আরও ৭১৬ একরজুড়ে ছড়িয়েছে।
..........................................
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)