দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা: পাঁচ লাখ বাড়ি-ঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ১১ জুন, ২০২৫ খ্রি:, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
দক্ষিণ আফ্রিকায় টানা ভারী বৃষ্টিপাত, তুষারপাত ও ঝড়ো হাওয়ার কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে দেশটির ইস্টার্ন কেপ প্রদেশে একটি স্কুলবাস ভেসে গেছে বলে জানিয়েছে স্থানীয় সরকার।
গত মঙ্গলবার (১০ জুন) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইস্টার্ন কেপ প্রদেশ সরকারের মুখপাত্র খুসেলও রানতজিয়ে জানায়, রাত নেমে যাওয়ায় উদ্ধার অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
এদিকে ইস্টার্ন কেপের ওআর টাম্বো জেলায় আরেকটি ঘটনায় বন্যার পানিতে ভেসে যাওয়া সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঝড়ে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন প্রাণ হারিয়েছে। ভয়াবহ ঝড় ও বৃষ্টির কারণে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
বিবিসি বলছে, চলমান দুর্যোগে দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলবর্তী ইস্টার্ন কেপ ও কওয়াজুলু-নাটাল প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে প্রাণহানি এড়াতে দুটি প্রদেশের গুরুত্বপূর্ণ কিছু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। ইস্টার্ন কেপের প্রিমিয়ার অস্কার মাবুইয়ানে এক বিবৃতিতে বলেছে, “এটি প্রকৃতির ধ্বংসাত্মক শক্তির একটি করুণ উদাহরণ। ”
দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি এসকম জানায়, ইস্টার্ন কেপের ১৪টি শহর ও গ্রামের প্রায় ৩ লাখ বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। কওয়াজুলু-নাটালের ২৪টি এলাকায় আরও প্রায় ১ লাখ ৯৬ হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
কওয়াজুলু-নাটালের পরিবহনমন্ত্রী জানায়, প্রচ- তুষারপাতের কারণে সড়কে ট্রাকগুলো আটকে পড়েছে এবং ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। সে আরও জানায়, কিছু সড়কে তুষার ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) পর্যন্ত জমে গেছে। সেসব সড়ক পরিষ্কারে গ্রেডার মেশিন ব্যবহার করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের মিশনে ব্যর্থ হয়ে বিস্মিত ও হতভম্ব পাশ্চাত্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাকিস্তান গেছেন ইরানের প্রেসিডেন্ট; দেশের স্বার্থ রক্ষাই মূল লক্ষ্য
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের আগে ‘অদ্ভুত বস্তু’ দেখে মার্কিন পাইলট
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)