থেসালোনিকা বিজয়: যার মাধ্যমে এজিয়ান সাগরে শক্তিশালী হয় মুসলমানরা
আব্বাসীয় সালতানাতের আমলে মুসলমানদের বিজয়াভিযানে চরমভাবে পর্যদুস্থ হয়েছিলো বাইজেন্টাইনরা। ৯০৪ সালে আব্বাসীয় সালতানাতের হাতে পরিসমাপ্তি ঘটে বাইজান্টাইনের থেসালোনিকা নগরের। ঐতিহাসিকদের মতে, কনস্টান্টিনোপলের (মুসলিম বিজয়ের পর ইসলামবুল) পর এই শহরকেই দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর বলে ভাবা হতো সে সময়। যে সময়টার কথা বলা হচ্ছে, ততদিনে অনেকটাই দুর্বল হয়ে পড়েছিলো আব্বাসীয়রা। তবে এই দুর্বল অবস্থাতেও মুসলিম শাসনের ভূমি বিস্তৃত করতে পিছপা হননি মুসলমানরা। নবম শতকের মাঝামাঝির দিকে মুসলিম সালতানাতগুলো নজর দিল ভূমধ্যসাগরের দিকে।
এরই ধারাবাহিকতায় ৮৯৮ সালের এক যুদ্ধে মুসলিম নৌ অ্যাডমিরাল মুহম্মদ রাগিবের নেতৃত্বে বাইজান্টাইন নৌবাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয় মুসলিম বাহিনীর হাতে, বন্দি হয় তাদের ৩ হাজার নাবিক। এই যুদ্ধে বিজয়ই মুসলিমদের এজিয়ান সাগরে অবাধ বিচরণের পথ উন্মুক্ত করে দেয়।
এর পর আসে ৯০৪ সাল। মুসলিম কমান্ডার রাশিক আল ওয়ারদামির নেতৃত্বে রওয়ানা দেয় মুসলিম নৌবাহিনী, সঙ্গে ছিল ৫৪টি জাহাজ। উল্লেখ্য, মুসলিম ইতিহাসে এই অভিযানের কমান্ডার রাশিক আল ওয়ারদামি নামে পরিচিত হলেও বিভিন্ন ইতিহাসের বইয়ে উনাকে লিও অফ ত্রিপোলি নামে অভিহিত করা হয়। কারণ, এই অভিযানের অল্প কিছুদিন আগে তিনি খ্রিষ্টান থেকে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেছিলেন।
উনার সুযোগ্য নেতৃত্বে এগিয়ে যেতে লাগল মুসলিম বাহিনী। সবাই জানতো, দলটি যাচ্ছে কনস্টান্টিনোপলের দিকে। সেই অনুযায়ীই খবর গিয়েছিল বাইজান্টাইন সাম্রাজ্যে। কিন্তু হুট করেই সিদ্ধান্ত বদলে থেসালোনিকা নগরকে বেছে নেন রাশিক আল ওয়ারদামি, জাহাজগুলো এগোতে থাকে নতুন গন্তব্যের উদ্দেশ্যেই। এই পরিবর্তিত সিদ্ধান্তের কথা জানতে পেরে চরমভাবে ভীত হয়ে পড়ে বাইজান্টাইন শাসকরা।
কারণ এত অল্প সময়ের মধ্যে মুসলমান বাহিনীকে রুখে দেয়ার মতো অবস্থা তাদের নৌবাহিনীর ছিল না। ওদিকে এই শহরের সমুদ্রের দিককার প্রতিরক্ষা দেওয়ালও ছিল বেশ নিচু, যার ফলে সেদিকে থেকে আক্রমণ আসলে টিকে থাকা সম্ভব ছিল না তাদের পক্ষে।
আর বাইজান্টাইন শাসকরা চিন্তাও করেনি যে, ওদিক দিয়ে কেউ হামলা চালাতে পারে। আব্বাসীয় সালতানাতের আসন্ন অভিযানের কথা জানাজানি হলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো নগরজুড়ে। বাইজেন্টাইন পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল পানির নিচে প্রতিবন্ধক স্থাপনের মাধ্যমে জাহাজগুলোর অগ্রযাত্রা রোধ করতে; কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। মাত্র চারদিনের অবরোধ শেষেই শহরটি বিজয় করেন আব্বাসীয় জেনারেল রাশিক আল ওয়ারদামির নেতৃত্বাধীন মুসলিম বাহিনী।
এক সপ্তাহ পরই পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে নিজেদের সেনা ছাউনির উদ্দেশে যাত্রা করে রাশিক আল ওয়ারদামির বাহিনী। যাওয়ার সময় ৪ হাজার মুসলিম বন্দিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়, আরও নেন ৬০টি জাহাজ ও ২২ হাজার যুদ্ধবন্দিকে। পাশাপাশি ধ্বংসও করে দিয়ে যান বাইজেন্টাইনদের আরও ৬০টি জাহাজ। যুদ্ধে অংশ নেওয়া প্রত্যেক মুসলিম নাবিকই ১ হাজার স্বর্ণমুদ্রা লাভ করেন গনিমতের মাল হিসেবে। ইতিহাসবিদ আল-তাবারির মতে, এই যুদ্ধ চলাকালে বাইজান্টাইন পক্ষের নিহতের সংখ্যা দাঁড়ায় ৫ হাজারে।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিইয়ীন, রউফুর রহীম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (২য় পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? বর্তমান সউদী রাজপরিবার…
বিশ্বব্যাপী সন্ত্রাসী ইহুদী-খ্রিস্টানদের নজরদারী, তথ্যচুরি, ফিৎনা সৃষ্টিকারী, সন্ত্রাস সৃষ্টিকারী এবং বিমান হামলার কাজে ব্যবহৃত সন্ত্রাসী আমেরিকা ভিত্তিক মুসলিম বিদ্বেষী এক তথ্যজালিকা (৭)
ঐতিহ্যবাহী মাদরাসা শিক্ষাব্যবস্থা এবং ব্রিটিশ বেনিয়া ষড়যন্ত্র
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (২)
উনার পিতামহ: আল্লামা সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি বলেন, “আমার পিতা কয়েকদিন যাতুল জানব তথা নিউমোনিয়া রোগে আক্রা…
আমীরুল মু’মিনীন, ইমামুল আউওয়াল, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার বর্ণনায় খলীফাতু রসূলিল্লাহ, হযরত ছিদ্দীকে আকবর আলাইহিস সালাম উনার ঈমানদীপ্ত সুমহান শান মুবারক
দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২১তম পর্ব)
ইহুদীদের সাথে গোপন চ্ূিক্তর মাধ্যমে মুসলমানদের ভূমি বিক্রিকারী, সউদী ওহাবী মুনাফিকদের হাকীকত ফাঁস (১ম পর্ব)
-একটি দুর্লভ দলিল ও তথ্যসমৃদ্ধ দস্তাবেজ আজকের এই সউদী রাজপরিবারের প্রকৃত পূর্বপুরুষ কে? ৮৫১ হিজরী সনের কথা। আল…
হিজরী দশম শতকের মহান মুজাদ্দিদ, হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক (১)
নাম মুবারক ও বংশ পরিচয়: ইসলামি জাহানের এক অভিনব জ্ঞানসমুদ্রের নাম-আল্লামা জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলা…
ঘরে ঘরে ক্যান্সার, হৃদরোগ আর অকাল বার্ধক্য। সুস্থ্য থাকতে হলে খাদ্য নিয়ে কাফিরদের চক্রান্ত ও প্রতিকার জানতে হবে (৩)
এসব কীটনাশক নিয়ে সরকারের একজন সাবেক সচিব একটা স্পর্শকাতর তথ্য প্রকাশ করেছিলো। তিনি বলেছেন, বাংলাদেশে আমদানীকৃ…
অসংখ্য মুসলমানদের রক্তে যখন ভিজেছিলো বসনিয়ার মাটি (২য় পর্ব)
মুসলমানদের ওপর সার্বদের বর্বরতা: ১৯৯২ সালের মাঝামাঝি সার্ব সন্ত্রাসীরা বসনিয়ার অর্ধেকেরও বেশি এলাকা দখল করে ন…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।