থামছে না অবৈধপথে বিদেশ যাত্রা
দালালচক্রের খপ্পরে পড়ে লাখ-লাখ টাকা দিয়ে জীবন বাজি রেখে অবৈধভাবে ইউরোপ যাত্রা কোনোভাবেই থামছে না। যুবকদেরকে ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা। দালালরা বিদেশে নিয়ে আরও টাকা আদায় করতে তাদের ওপর চালাচ্ছে অমানবিক নির্যাতন। সেই নির্যাতনের ভিডিও পাঠিয়ে পরিবারে কাছ থেকে আদায় করা হচ্ছে আরও অর্থ।
অনেক সময় একাধিক মাফিয়া চক্রের হাতে পড়ে গুনতে হয় চুক্তির চেয়েও দুই-তিন গুণ টাকা। লিবিয়া হয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার পথে কথিত গেম বা পাতা ভিসার মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে নিখোঁজ হয়েছেন বহু কিশোর-যুবক। ‘লাশ’ হয়ে ফিরেছেন অনেকে। ট্রলার ডুবিতে অনেকের মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে। অনেকে নিখোঁজ রয়েছেন ১০-১২ বছর ধরে। আজও কোনো সন্ধান পায়নি তাদের পরিবার।
ভুক্তভোগী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, মাদারীপুর জেলা অবৈধ মানবপাচারের অন্যতম উল্লেখযোগ্য জায়গা হিসেবে পরিচিত। অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাত্রাকালে নৌকাডুবিতে মারা গেছেন মাদারীপুরের ৫ উপজেলার প্রায় অর্ধশত কিশোর-যুবক। এখনো নিখোঁজ রয়েছেন অনেকে। তাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারা জীবিত না মৃত তাও জানে না পরিবার। বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যেতে অনীহা প্রকাশ করে। তাই আইনশৃঙ্খলা বাহিনী কোনো ব্যবস্থা নিতে পারছে না। লোভে পরে গ্রামের সহজ-সরল পরিবারগুলো তাদের সন্তানদের তুলে দিচ্ছেন মানবপাচারকারী দালালচক্রের হাতে। দালালদের চাহিদা মতো টাকা দিতে না পারলে লিবিয়ার বেনগাজীতে বিভিন্ন মাফিয়াদের টর্চার সেলে শারীরিক নির্যাতন করে সেই নির্যাতনের ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে টাকা দিতে বাধ্য করে। গত কয়েক বছরে ৩৫৩ জনের বিরুদ্ধে মানবপাচার আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে ৬৬ জন। আদালতে অভিযোগপত্র জমা হয়েছে ৩৫টি। লিবিয়া থেকে মাদারীপুরের বিভিন্ন উপজেলায় নিহত ফিরেছেন অনেক যুবক।
মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, এ অঞ্চলে অবৈধ পথে বিদেশ গমনের প্রবণতা অনেক বেশি। অনেকে ঝুঁকি নিয়ে বিদেশ গমন করতে গিয়ে মারা গেছে। অবৈধ বিদেশ গমন নিয়ন্ত্রণ করতে আমরা বিভিন্নভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছি। এছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।