থাইল্যান্ডে বাস দুর্ঘটনায় ২৫ জন নিহতের শঙ্কা
, ২৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ০২ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৭ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
আল ইহসান ডেস্ক:
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বাইরে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকসহ অন্তত ২৫ জন নিহতের আশঙ্কা করা হচ্ছে। গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) (১ অক্টোবরে) বাসটির চাকা বিস্ফোরিত হয়ে হঠাৎ আগুন ধরে যায়। তবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
পুলিশ তাৎক্ষণিকভাবে আহত বা মৃত্যুর সংখ্যা নিশ্চিত করতে পারেনি। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আনুতিন সাংবাদিকদের বলেছে, ১৬ শিশু ও ৩ শিক্ষক বাস থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছে ২২ শিশু ও ৩ শিক্ষক। তারা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে থাই প্রধানমন্ত্রী। সে বলেছে, শিক্ষার্থীরা রাজধানী থেকে প্রায় ২৫০ কিলোমিটার উত্তরে উথাই থানি প্রদেশ থেকে এক সফর শেষে ফিরছিল।
পুলিশ জানিয়েছে, বাসে থাকা শিক্ষার্থীদের বয়স ৩ থেকে ১৫ বছরের মধ্যে। বাস থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুন নেভার পরও বাসটিতে প্রচ- তাপ থাকায় উদ্ধারকর্মীরা ভেতরে যেতে পারেনি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়ে সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইপিজেডে চীনা বিনিয়োগে তৈরি হবে ড্রোন ও সেমিকন্ডাক্টর
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আন্তর্জাতিক বাজারে বন্ড ইস্যু করে ঋণ করতে চায় সরকার!
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসের চাপ নেই, বিদ্যুতের ওঠানামা; সংকটে শিল্প কারখানা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘শিক্ষার্থীরা আর রাস্তায় নামবে না’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আজ প্রশ্ন সহজ, পরীক্ষা দিয়ে খুশি, তবুও শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রেলপথে পণ্য পরিবহন মাত্র ৩-৪ শতাংশ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নূরানীবাদে ‘গণপিটুনি’ দিয়ে যুবককে হত্যার অভিযোগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রামপুরার অভিযান ছিল ‘রাষ্ট্রীয় নীতির অংশ’: ট্রাইব্যুনালের পর্যবেক্ষণ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিলেট আদালতে জামায়াতপন্থী ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)