তেহরানের ৮০ শতাংশ যুদ্ধবিধ্বস্ত এলাকা পুনর্গঠন সম্পন্ন -ইরান
, ২৬ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৫ মে, ২০২৬ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন-ইস্রো কাপুরুষোচিত হামলায় ক্ষতিগ্রস্ত তেহরানের প্রায় ৮০ শতাংশ এলাকা এরই মধ্যে মেরামত ও পুনর্গঠন করা হয়েছে বলে দাবি করেছে ইরান কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং’ (আইআরআইবি) এই তথ্য নিশ্চিত করেছে।
তেহরান প্রদেশের ডেপুটি গভর্নর সাইয়্যেদ কামালউদ্দিন মিরজাফারিয়ান এক বিবৃতিতে জানান, এই যুদ্ধ চলাকালীন তেহরান প্রদেশে ৬০ হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক ইউনিট ‘মার্কিন-জায়নবাদী’ হামলার শিকার হয়েছে। তিনি এই যুদ্ধকে ‘তৃতীয় আরোপিত যুদ্ধ’ হিসেবে অভিহিত করেন।
ইরান সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে দেশটির প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৭০ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হামলাগুলোতে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন- সেতু, বন্দর, রেলওয়ে নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র এবং বেশ কয়েকটি বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিপুল সংখ্যক হাসপাতাল, স্কুল এবং সাধারণ মানুষের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তেহরানের ক্ষতিগ্রস্ত এলাকার বড় অংশ মেরামত করে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে সরকার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসী ইসরায়েলের দুটি সামরিক ঘাঁটিতে ‘অপারেশন নাসর’ শুরু -আইআরজিসি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলের রাসায়নিক প্ল্যান্টে বিপ্লবী গার্ডের হামলা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সন্ত্রাসীদের ধ্বংসে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটানোর প্রস্তুতি দৃশ্য।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘হিজবুল্লাহ না থাকলে সন্ত্রাসী ইসরায়েল বৈরুতে পৌঁছে যেতো’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)