তুরস্কে ‘স্টিল ডোম’: একই দিনে ১৪টি নতুন স্থাপনার উদ্বোধন
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৯ আগস্ট, ২০২৫ খ্রি:, ১৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান আসেলসান বহুপদক্ষেপে সাজানো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘স্টিল ডোম’ প্রকল্পের অংশ হিসেবে গত বুধবার একাধিক যান ও প্ল্যাটফর্ম সরবরাহ করেছে। একই দিনে নতুন প্রযুক্তি স্থাপনার ভিত্তিপ্রস্তর স্থাপন ও ১৪টি নতুন স্থাপনার উদ্বোধন করা হয়।
গত বুধবার (২৭ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবাহ।
‘স্টিল ডোম’ তুরস্কের নিজস্ব প্রযুক্তিনির্ভর আকাশ প্রতিরক্ষা স্থাপত্য, যা নিম্ন, মধ্যম ও উচ্চস্তরের হুমকির বিরুদ্ধে ধাপে ধাপে সুরক্ষা দেবে। এর মাধ্যমে বিদেশি অস্ত্রনির্ভরতা থেকে বের হয়ে আসার লক্ষ্য পূরণ করছে দেশটি।
‘পরবর্তী ৫০ বছরের ভিত্তিপ্রস্তর’ শিরোনামের অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ানও উপস্থিত ছিলেন। এ সময় আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হিসার ও সিপার, কামান ব্যবস্থা কোরকুত এবং উন্নত রাডার প্ল্যাটফর্ম হস্তান্তর করা হয়।
একই দিনে আঙ্কারার গলবাসি জেলায় আসেলসানের নতুন ওগুলবে টেকনোলজি বেস-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এটি বিদ্যমান তিনটি ক্যাম্পাসের চেয়ে বড় হবে এবং স্টিল ডোম ও রাডার সিস্টেমের উৎপাদন একত্র করবে।
আসেলসানের মহাব্যবস্থাপক আহমেত আকইল জানান, নতুন স্থাপনা ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে কোম্পানির উৎপাদন ক্ষমতা ৪০ শতাংশ বাড়বে।
স্টিল ডোম প্রকল্পে আসেলসানের পাশাপাশি রয়েছে রকেটসান, টিউবিটাক সেজ এবং এমকেই। গত দুই দশকে দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তির মাধ্যমে তুরস্ক বিদেশি অস্ত্রনির্ভরতা ৮০ শতাংশ থেকে কমিয়ে এনেছে ২০ শতাংশের নিচে।
তুরস্কের প্রতিরক্ষা রপ্তানি ২০২৪ সালে বেড়ে দাঁড়িয়েছে ৭.১৫ বিলিয়ন ডলার, যা এক বছর আগেই ছিলো ৫.৫ বিলিয়ন ডলার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)