তীব্র জ্বালানি সংকটে ভুগছে মিশর, গ্যাস কিনে দিল সৌদি আরব ও লিবিয়া
, ২৯ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ রবি , ১৩৯২ শামসী সন , ০৪ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি:, ২০ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
গ্যাসের অভ্যন্তরীণ উৎপাদন ব্যাপকভাবে কমে যাওয়ায় মিশর প্রচ- জ্বালানি সংকটে ভুগছে। এছাড়া আর্থিক সংকটে থাকা দেশটি গ্যাস আমদানির জন্য প্রয়োজনীয় অর্থও খরচ করতে পারছে না। তাই মিশরের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব ও লিবিয়া। দেশ দুটি মিশরের কেনা গ্যাসের দাম পরিশোধ করেছে।
সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়ে বার্তা সংস্থা রয়টার্স। বলা হয়েছে, সৌদি আরব ও লিবিয়া এই দফায় মিশরের গ্যাস কেনার জন্য ২০ কোটি ডলার দিয়েছে। একটি সূত্র বলেছে, আগামী অক্টোবর পর্যন্ত মিশরের ২০০ কোটি ডলার মূল্যের গ্যাস প্রয়োজন। কিন্তু বৈদেশিক মুদ্রার সংকটের কারণে তরলীকৃত গ্যাস আমদানি দেশটির জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে।
অন্য একটি সূত্র বলছে, ‘উপসাগরীয় এলাকায় আমাদের বন্ধুদের সহায়তা ছাড়া এই গ্যাস কেনার অর্থ দেওয়া মিশরের পক্ষে সম্ভব হবে না। মিত্রদের কাছ থেকে অতিরিক্ত তহবিল সংগ্রহের চেষ্টা করছে দেশটির কর্মকর্তারা।
চলতি বছর সব মিলিয়ে মিশর ৩২ কার্গো এলএনজি কিনেছে, যার মধ্যে তিনটির জন্য অর্থ দিয়েছে সৌদি আরব। বাজারের বর্তমান দর অনুযায়ী এর জন্য ১৫ কোটি ডলার খরচ হতে পারে। লিবিয়া গত জুলাইয়ে এক কার্গো এলএনজি কিনেছে, যার জন্য খরচ হয়েছে পাঁচ কোটি ডলারের মতো। লিবিয়ান ন্যাশনাল অয়েল করপোরেশন এই অর্থ দিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সৌদির মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা, ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতি
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ওমান উপকূলে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে হামলা ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রুত ফুরোচ্ছে অস্ত্রভান্ডার: মজুত নিয়ে দুশ্চিন্তায় পেন্টাগন
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজ প্রণালিতে ‘টোল বুথ’ চালু করার পদক্ষেপ ইরানের
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরান, লেবানন ও ফিলিস্তিনের সমর্থনে ইয়েমেনে কয়েক মিলিয়ন নাগরিকের মিছিল
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলে মিসাইল ছুড়ে যুদ্ধে যোগ দিলো ইয়েমেনীরা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইন্দোনেশিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যমে নিষেধাজ্ঞা
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বীর যোদ্ধাদের আক্রমণের পর গর্তে উল্টে পড়ে আছে দখলদারদের যুদ্ধযান।
২৯ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নাইজারে দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ও ইসরায়েলি ঘাঁটি ও স্থাপনাগুলোতে ইরানের বিধ্বংসী হামলা অব্যাহত
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইসরায়েলি যুদ্ধ মন্ত্রণালয়ের সদরদপ্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্থল-যুদ্ধ হবে শত্রুদের জন্য অনেক বেশি বিপজ্জনক ও ক্ষয়ক্ষতিপূর্ণ -ইরানি স্থল-বাহিনী প্রধান
২৮ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)