তীব্র গরমে মেজাজ হারাচ্ছেন বেশি? যা বলছেন বিশেষজ্ঞরা
, ২৫ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
গ্রীষ্মের তীব্র তাপদাহে শুধু শরীর নয়, মানুষের মনও বিপর্যস্ত হয়ে পড়ছে। মনোবিজ্ঞানীদের মতে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে মানুষের আগ্রাসী বা উত্তেজিত আচরণের সরাসরি সম্পর্ক রয়েছে, যাকে বলা হয় ‘হিট-রিলেটেড অ্যাগ্রেশন’। এটি কোনো মানসিক রোগ নয়, বরং অতিরিক্ত তাপমাত্রার ফলে শরীর ও মস্তিষ্কের ওপর তৈরি হওয়া চাপের একটি আচরণগত প্রতিক্রিয়া।
অতিরিক্ত গরমে শরীর ভেতর থেকে তাপমাত্রা সামঞ্জস্য রাখতে বাড়তি শক্তি ব্যয় করে, যার ফলে দ্রুত ক্লান্তি ভর করে এবং মানুষের স্বাভাবিক আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে।
শরীরে জলশূন্যতা তৈরি হলে মাথায় ভার অনুভব হয় এবং মনোযোগ কমে যায়, যা বিরক্তি বা রাগের প্রবণতাকে বাড়িয়ে দেয়। এছাড়া গরমের কারণে রাতে পর্যাপ্ত ঘুম না হওয়ায় পরের দিন মেজাজ খিটখিটে থাকে এবং সহনশীলতা কমে যায়।
এই পরিস্থিতি থেকে উত্তরণে শরীর ঠান্ডা রাখা এবং পর্যাপ্ত পানি পান করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
হালকা ও আরামদায়ক পোশাক পরা এবং নিয়মিত ঘুমের রুটিন মেনে চলা আবেগ নিয়ন্ত্রণে সরাসরি সহায়তা করে।
রাগ অনুভব করলে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেখিয়ে সুন্নত মুতাবিক প্রথমে বসে পড়া, এরপরও না কমলে শুয়ে পড়া উচিত। পাশাপাশি কিছুক্ষণ বিরতি নেওয়া এবং গভীর শ^াস নেওয়া কার্যকর হতে পারে।
নিজের রাগের কারণ সম্পর্কে সচেতন থাকা এবং আগে থেকেই সতর্ক থাকার চেষ্টা করা জরুরি।
গরমে রেগে যাওয়া স্বাভাবিক হলেও তা যদি নিয়মিত ব্যক্তিগত সম্পর্ক, কাজ বা মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে শুরু করে, তবে সেটিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত।
এই মৌসুমে শরীরের যতেœর পাশাপাশি মনের যতœও সমান অগ্রাধিকার পাওয়া প্রয়োজন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাস-ট্রাকের নিরাপত্তা নিয়ে পরিবহন মালিক সমিতির জরুরি সতর্কতা
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাঠ্যবই ছাপায় নিম্নমানের কাগজ ছাড়, ইনফিনিটি সার্ভেকে শোকজ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘আইফোনের জন্য’ কুবি শিক্ষকের ছেলে খুন!
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩ সন্তানকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘১ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী’
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সব সেচ পাম্প পর্যায়ক্রমে সোলারে রূপান্তর করা হবে -প্রতিমন্ত্রী অমিত
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খননকৃত খালগুলোকে আয়বর্ধক খাতে রূপান্তর করতে হবে -ত্রাণমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মানসম্মত মাছের খাদ্য নিশ্চিতে কঠোর নজরদারি চালাচ্ছে সরকার -মৎস্য প্রতিমন্ত্রী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জমির মৌজার সঠিক মূল্য নির্ধারণের জন্য কমিটি হচ্ছে -মীর শাহে আলম
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দীর্ঘসময় ধরে দেশের শিক্ষাব্যবস্থার মান ক্ষতিগ্রস্ত করা হয়েছে -রিজভী
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ
২০ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)