তীব্র গরমে পুড়ছে বাংলাদেশ: দুই দশকে ৩ গুণ বেড়েছে বিপজ্জনক গরমের দিন
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
বিশে^র অন্যতম পানিবায়ু ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ আগের চেয়ে অনেক দ্রুত গতিতে উত্তপ্ত হয়ে উঠছে। আবহাওয়া ও স্বাস্থ্যসংক্রান্ত আন্তর্জাতিক উপাত্ত বিশ্লেষণ করে দেখা গেছে, বাংলাদেশে মানুষের শরীরের জন্য অসহনীয় ও বিপজ্জনক তাপমাত্রা বা ‘হিট ইনডেক্স’ (অনুভূত তাপমাত্রা) থাকার দিন গত ২০ বছরে প্রায় তিনগুণ বৃদ্ধি পেয়েছে।
২০০০ সালে যেখানে বছরে অনুভূত তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল মাত্র ৪৬ দিন, ২০২৪ সালে তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১২০ দিনে। শতাংশের হিসাবে এই বৃদ্ধির হার ১৬৩। কম্বোডিয়া ছাড়া বিশে^র আর কোনো দেশে তাপমাত্রা বাড়ার এই গতি এত তীব্র নয়।
সাধারণত বাতাসে আর্দ্রতা বেশি থাকলে ঘাম সহজে শুকায় না, ফলে শরীর নিজেকে ঠান্ডা করতে পারে না। বাংলাদেশে বর্ষা মৌসুমে আর্দ্রতা ৮০ থেকে ৯০ শতাংশে নেমে আসে। ফলে প্রকৃত তাপমাত্রার চেয়ে অনুভূত তাপমাত্রা অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে তাপপ্রবাহের বিস্তৃতিও আশঙ্কাজনকভাবে বাড়ছে। ২০২৪ সালের রেকর্ড: দেশের ৬৪টি জেলার মধ্যে ৫১টি জেলাই তাপপ্রবাহের কবলে পড়েছিল, বিশেষ করে এপ্রিল মাসে ছিল রেকর্ড গরম। ২০২৫ সালের বিস্তার: তাপপ্রবাহ আরও ছড়িয়ে একসঙ্গে ৪৯টি জেলায় আঘাত হানে। চলতি মৌসুম (২০২৬): গত ২ জুনের হিসাব অনুযায়ী, এক দিনেই দেশের ৪০টি জেলায় একযোগে তাপপ্রবাহ বয়ে গেছে।
২০২৪ সালে চরম গরমের কারণে দেশে প্রায় আড়াই (২.৫) কোটি কর্মদিবস নষ্ট হয়েছে। এর ফলে অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ থেকে ১৭৮ কোটি মার্কিন ডলার, যা দেশের মোট জিডিপির প্রায় ০.৩ থেকে ০.৪ শতাংশের সমান।
গত ২০২৪ সালে একজন কৃষিশ্রমিক গরমে গড়ে ৭৩২ কর্মঘণ্টা হারিয়েছেন। অর্থাৎ, ৮ ঘণ্টার কর্মদিবস ধরলে তারা বছরে ৯২ দিন কোনো কাজই করতে পারেননি। এতে দৈনিক মজুরির ওপর নির্ভরশীল একেকজন শ্রমিকের বছরে প্রায় ৪৬ হাজার টাকা আয় কমে গেছে।
ফার্মগেট এলাকার রিকশাচালক মোহাম্মদ আজাদ বলেন, গরম বেশি থাকলে প্রতিবার যাত্রী টানার পরই আরাম করা লাগে, আয়ও দিনে ২০০-৩০০ টাকা কমে যায়।
তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়িয়ে গেলে মানুষের বিষণœতার ঝুঁকি ২৩.৮% এবং উদ্বেগের ঝুঁকি ৩৭.১% বেড়ে যায়, যার বড় শিকার হচ্ছেন নারীরা।
অপরিকল্পিত নগরায়ণ, অতিরিক্ত কংক্রিটের ভবন, গাড়ি ও কলকারখানার কারণে ঢাকা ও অন্যান্য বড় শহরগুলো গ্রামীণ এলাকার চেয়ে অনেক বেশি উত্তপ্ত দ্বীপে পরিণত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক বন্যা পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দেশের পাসপোর্ট, তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাঁস চুরির অপরাধে যুবককে ১০০ রাকাত নামাজ পড়ালেন গ্রামবাসী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে নতুন ডিজি, পরিবহন পুলে কমিশনার
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে -পানিসম্পদ মন্ত্রী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য -প্রতিমন্ত্রী ইশরাক
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এক মণ দুধ দিয়ে গোসল করে জামাত নেতার দলত্যাগ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বর্তমান সরকারের প্রতি বিদায়ী রাষ্ট্রপতি সবসময় শ্রদ্ধা প্রকাশ করেছেন’
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পদত্যাগপত্রে বিদায়ী রাষ্ট্রপতি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টবে ফুটে আছে ইউফোরবিয়া মিলি। রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকার একটি ছাদবাগান থেকে তোলা।
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন ঘোষণায় বাংলাদেশের উপর ১০ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫০ কোটি টাকার বেশি ঋণের ৪২% খেলাপি
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












