তীব্র গরমে ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
দেওয়ানগঞ্জ উপজেলায় তীব্র গরমে মাঠে বোরো ধান কাটার সময় হিটস্ট্রোকে আশাদুল হক নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিষয়টি নিশ্চিত করেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন।
এর আগে সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশাদুল হক ওই গ্রামের মহল ম-লের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে আশাদুল হক নিজ জমিতে বোরো ধান কাটার কাজ করছিলেন। এ সময় প্রচ- রোদ ও তীব্র গরমে হঠাৎ তিনি অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে চিকিৎসার জন্য বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, প্রচ- গরমে মাঠে কাজ করার সময় একজন ব্যক্তি অসুস্থ হয়ে মারা গেছেন। প্রাথমিকভাবে এটি হিটস্ট্রোকে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।