তিস্তার পানি বেড়ে তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বন্যার শঙ্কায় চরের মানুষ
, ২২ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে তিস্তা অববাহিকার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। প্লাবনের কারণে তলিয়ে গেছে চরের শতাধিক কৃষি ক্ষেত। নদী তীরবর্তী এলাকাগুলোতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে, চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
পাউবো কুড়িগ্রামের নিয়ন্ত্রণ কক্ষের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তিস্তা অববাহিকায় ১৪৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রবিবার সকাল ৬টা থেকে বিকাল ৩টা পর্যন্ত তিস্তার পানি রংপুরের কাউনিয়া গেজ স্টেশনে ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পায়। ওই সময়ে পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুজ্জামান বাদল জানান, উজানের ঢলে ইতোমধ্যে অনেক চরের ফসল তলিয়ে গেছে। তিস্তা পাড়ের বাসিন্দা কুদ্দুস মিয়া বলেন, আমরা নদীর পাড়ে বসবাস করি। প্রতিবারই বর্ষা মৌসুমে ভারতের গজলডোবা ব্যারাজ থেকে পানি ছেড়ে দেওয়ায় আমাদের এলাকায় হঠাৎ বন্যা দেখা দেয়। খরা হলে গেট বন্ধ করে রাখা হয়, আর বর্ষায় পানি ছেড়ে আমাদের ভাসিয়ে দেয়।
এদিকে নীলফামারী জেলা সদরের কালিতলা ভাট্টাতলি এলাকায় তিস্তা সেচ প্রকল্পের বামতীর বাঁধ ভেঙে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেচ কার্যক্রম। বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় ৩০ একর জমির রোপা আমন, ঢ্যাঁড়শ, মরিচ ও বিভিন্ন শাক-সবজি পানিতে তলিয়ে গেছে।
নীলফামারী পাউবোর নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, রাতের ভারী বৃষ্টিতে পাড়ে মাটির চাপ পড়ে এবং ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবেশ করে বাঁধের ৩০ ফুট অংশ ভেঙে যায়। তাৎক্ষণিকভাবে জিও ব্যাগ ও মাটি ফেলে মেরামতের কাজ চলছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সীমান্তে বিজিবির বাধায় ৩ জনকে ফেরত, মধ্যরাতে আরও ৬ জনের পুশইন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের পেশাগত নিবন্ধনের দাবিতে মানববন্ধন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ভারতীয় খাসিয়াদের গুলিতে সিলেটের যুবক নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একাধিক অনৈতিক সম্পর্কের জেরে বাবা-মা’র হাতেই খুন হয় মেয়ে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চিকিৎসকের হাসিমুখে কথা বলা রোগীকে অর্ধেক সুস্থ করে দিতে পারে -স্বাস্থ্যমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ-অভ্যুত্থান হবে না -রুমিন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই দেশে ফিরে আসুন
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ -ভূমিমন্ত্রী
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-খতিবদের উদ্দেশে ইসলামিক ফাউন্ডেশনের সতর্কবার্তা
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘পাকিস্তান ভাঙার ইচ্ছা ছিলো না শেখ মুজিবের, তাই স্বাধীনতার ঘোষণা দেননি’
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বদলে যাচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, যেসব পরিবর্তন আসছে
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত
১২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)