তিন মাসে এলপিজির দাম বেড়েছে ৪৩ শতাংশ, দিশেহারা সাধারণ মানুষ
, ২৩ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১২ মে, ২০২৬ খ্রি:, ৩০ বৈশাখ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় যখন লাগামহীন, তখন রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। মাত্র তিন মাসের ব্যবধানে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম সরকারি হিসেবেই বেড়েছে প্রায় ৪৩ শতাংশ। গত ফেব্রুয়ারিতে যে সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৫৬ টাকা, বর্তমানে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তা নির্ধারণ করেছে ১ হাজার ৯৪০ টাকা। তবে বাজারের বাস্তব চিত্র আরো ভয়াবহ।
বিইআরসি প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দর ঘোষণা করলেও সাধারণ ভোক্তাদের বাজারে গিয়ে গুনতে হচ্ছে বাড়তি ২০০ থেকে ৩০০ টাকা। ফলে ১ হাজার ৯৪০ টাকার সিলিন্ডার কিনতে হচ্ছে ২ হাজার ২০০ টাকারও বেশি দামে। কিছু অসাধু ও অতি মুনাফালোভী ব্যবসায়ীরা সরকার নির্ধারিত দাম তোয়াক্কা না করে বাড়তি দাম রাখায় এখন সাধারণ মানুষের নাভিশ^াস উঠেছে।
কারওয়ানবাজারে এলপিজি সিলিন্ডার কিনতে এসেছেন বেসরকারি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী রিফাত হোসেন। তিনি বলেন, “আমরা ছাত্র মানুষ, মেসে থাকি। আগে গ্যাসের বিল ভাগ করে দিলে গায়ে লাগত না। কিন্তু এখন হঠাৎ করে দাম এত বেড়ে যাওয়ায় আমাদের মাসিক বাজেটে টান পড়েছে। দোকানদাররা বলে সরবরাহ কম, তাই দাম বেশি। সরকারি তদারকি না থাকলে আমাদের মতো সাধারণ মানুষের টিকে থাকা কঠিন।”
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইব্রিডদের মূল্যায়নে ক্ষোভ বঞ্চিতদের
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসলামী ব্যাংক ‘ইসলাম’ নয়, মির্জা ফখরুল ইসলামও ‘ইসলাম’ নয় -স্বরাষ্ট্রমন্ত্রী
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন সমস্যার সমাধান দ্রুতই হবে -প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভুয়া জরিমানার বার্তায় ক্লিক করলেই বিপদ, সতর্ক করল বিআরটিএ
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পুশইন নিয়ে উত্তেজনা: ঢাকা বলছে দিল্লি মানছে না
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)