তিন মাসেও ‘নৈপুণ্য’ অ্যাপে শুরু হয়নি মূল্যায়ন, বিপাকে শিক্ষকরা
, ২২ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৩ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৪ খ্রি:, ১৯ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
এ বছর প্রথম থেকে তৃতীয় এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে চালু করা হয়েছে নতুন শিক্ষাক্রম। এই পদ্ধতিতে প্রচলিত পরীক্ষার পরিবর্তে বিভিন্ন কার্যক্রমভিত্তিক শিখনকালীন ও সামষ্টিক মূল্যায়ন করা হবে শিক্ষার্থীদের। তবে প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পারদর্শিতা যাচাই কেবল ধারাবাহিক বা শিখনকালীন মূল্যায়নেই সীমাবদ্ধ থাকবে।
ইতোমধ্যে চলতি শিক্ষাবর্ষের তিন মাস পার হয়েছে। শিখনকালীন মূল্যায়নের স্কোর ‘নৈপুণ্য’ অ্যাপে নিয়মিত ইনপুট দেওয়ার কথা থাকলেও হাতেগোনা দু-চারটি স্কুল বাদে কোনও স্কুলের শিক্ষকই তা করতে পারেননি। বর্তমানে নৈপুণ্য অ্যাপে মূল্যায়ন স্কোর ইনপুট দিতে গেলে স্ক্রিনে ভেসে আসছে ‘নৈপুণ্য এর সকল কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।’ এতে শিক্ষকরা পড়েছেন বেকায়দায় এবং হতাশার মধ্যে পড়েছেন অভিভাবকরা।
নৈপুণ্য অ্যাপ বন্ধের বিষয়ে জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মশিউজ্জামান বলেন, ‘গত ২২ জানুয়ারি থেকে এটি বন্ধ রয়েছে, ছুটির মধ্যেই ঠিক হয়ে যাবে, কাজ চলছে।’
‘একসঙ্গে তিন মাসের মূল্যায়ন ইনপুট কীভাবে দেওয়া যাবে’ জানতে চাইলে মশিউজ্জামান বলেন, ‘আমরা কাউকে ব্লক করিনি। তিন মাসের মূল্যায়ন ইনপুট দিতে পারবে। নৈপুণ্য অ্যাপ নতুন হওয়ার কারণে আমরা কাউকে ব্লক করবো না। সব ঠিক হয়ে গেলে ভবিষ্যতে নির্ধারিত সময়ে ইনপুট না দিলে তখন জবাবদিহি করতে হবে।’
নাম প্রকাশে অনিচ্ছুক অভিভাবকরা বলছেন, এখন যদি এনসিটিবি থেকে শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করা হয় তাহলে দেখা যাবে বেশিরভাগ শিক্ষকই মনগড়া তথ্য দিয়ে ইনপুট দেবেন, যা হবে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা।
রাজধানী ও রাজধানীর বাইরের শিক্ষকরা বলছেন, বিদ্যমান শিক্ষাক্রমে শিখন-শেখানো পদ্ধতি আধুনিক হলেও মূল্যায়ন পদ্ধতি নিয়ে শুরু থেকেই অসন্তোষ বিরাজ করছে অভিভাবকদের মাঝে। মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনার দাবি জানিয়ে আসছেন তারা। কিন্তু কোনও লাভ হচ্ছে না। অন্যদিকে শিক্ষা গবেষক, শিক্ষক, অভিভাবক ও সচেতন নাগরিক সমাজের একাংশও মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)