শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

তা’লীমুল মাসায়িল (৩)

Admin প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, সকাল ৫:৫২

অজু ভঙ্গের কারণসমূহ

১. পায়খানা ও পেশাবের রাস্তা হতে কিছু বের হলে, যথা- বাহ্য, প্রশ্রাব, মনি, মজি, ওদি, পাথরী, বায়ু, কিড়া প্রভৃতি।
২. গুহ্যদ্বারে পিচকারী বা অঙ্গুলি প্রবেশ করে বের করতঃ পিচকারী ও অঙ্গুলির অগ্রভাগ ভিজা দেখতে পেলে অজু ভঙ্গ হবে।
৩. শরীরের কোনো স্থান হতে রক্ত, পুঁজ, বদ রস প্রভৃতি এ পরিমাণ নির্গত হয় যে, ক্ষতস্থান হতে গড়িয়ে যায়, না গড়ালে অজু ভঙ্গ হবে না।
৪. স্ত্রী লোকের সন্তান প্রসবের পর রক্তস্রাব না হলেও অজু ভঙ্গ হবে। হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি উনার মতে এ অবস্থায় গোসলও ফরয হবে।
৫. কর্ণদ্বয়, নাসিকা, নাভিস্থান ও স্তনের বোঁটা ইত্যাদি হতে যন্ত্রণা বা ব্যথার সাথে পানি বের হলে।
৬. কানে পানি প্রবেশ করে সেই পানি পুনরায় পুঁজ সংযোগে বের হলে অজু ভঙ্গ হবে।
৭. যে লোক প্রত্যহ শরাব পান করে তার শরীর থেকে অধিক পরিমাণে ঘাম বের হলে।
৮. জোঁকে খাওয়া স্থান হতে যদি রক্ত গড়িয়ে যায়, তবে অজু যাবে।
আর যদি ক্ষতস্থান হতে রক্ত গড়িয়ে না যায় কিন্তু অনুমান করে যে, শরীর হতে যে পরিমাণ রক্ত জোঁকে খেয়েছে, তা শরীরের ক্ষতস্থান থেকে বের হয়ে গড়িয়ে যেতো তবে অজু ভঙ্গ হবে। আর মশা-মাছি ও উকুনে রক্ত খেলে অজু ভঙ্গ হবে না।
৯. কেউ শরীরে শিঙ্গা লাগালে যদি এ পরিমাণ রক্ত বের হয় যে, যা ক্ষতস্থানের উপর থাকলে গড়িয়ে যেতো, তবে অজু ভঙ্গ হবে।
১০. নিদ্রা গেলে। তবে কেউ যদি নামাযের মধ্যে দাঁড়িয়ে, বসে এবং অনিচ্ছাকৃত রুকূ-সিজদা অবস্থায় ঘুমায়, তাতে অজু ভঙ্গ হবে না। কিন্তু স্ত্রীলোকেরা অনিচ্ছাকৃত সিজদার মধ্যে ঘুমালেও অজু ভঙ্গ হবে।
১১. অজ্ঞান হলে অজু ভঙ্গ হবে। অজ্ঞানতার কয়েকটি কারণ কিতাবে উল্লেখ করা হয়-
ক) কোনো প্রকার নেশার দ্রব্য পান করে এমন বেহুশ হয়, যাতে স্ত্রী-পুরুষ চিনতে না পারে বা হাটার সময় সরলভাবে চলতে না পারে।
খ) পাগল হলে, কিতাবে পাগলের নিশানা হিসেবে উল্লেখ করা হয়েছে যে, পাগল হলে শক্তি বৃদ্ধি হয়, জ্ঞান লোপ পায়।
গ) গাশী নামক এক প্রকার রোগ আছে, তা জন্মিলেও অজু ভঙ্গ হবে। এ রোগের বিবরণে লিখিত আছে যে, এ রোগে ক্ষুধা-তৃষ্ণা ইত্যাদি অত্যন্ত বৃদ্ধি পায় ও চলার শক্তি রহিত হয় এবং স্পর্শ বোধ থাকে না।
১২. নামাযের মধ্যে যে হাসির কারণে অজু ভঙ্গ হয়, তার কয়েকটি ছূরত রয়েছে-
ক) যে নামাযের মধ্যে রুকূ ও সিজদা আছে, সেই নামাযের মধ্যে যদি উচ্চ হাস্য করে, তবে অজু ও নামায উভয়ই ভঙ্গ হবে। তা ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক।
খ) নাবালেগ নামাযের মধ্যে উচ্চ হাস্য করলে অজু ভঙ্গ হবে না, কিন্তু নামায ভঙ্গ হবে।
গ) যদি কেউ নামাযের মধ্যে মুচকী হাসে, যা নিজে কিংবা অন্য কেউ শুনতে না পায়, শুধুমাত্র দাঁত দেখা যায়, তবে অজু ও নামায কোনোটাই ভঙ্গ হবে না।
ঘ) কেউ যদি এমন হাসে যে, নিজে শুনে কিন্তু অন্য কেউ শুনতে না পায়, তবে অজু যাবেনা কিন্তু নামায ভঙ্গ হবে।
ঙ) যে নামাযের মধ্যে রুকূ-সিজদা নেই যেমন, জানাযা ও তিলাওয়াতে সিজদা তাতে উচ্চহাস্য করলে অজু যাবে না।
চ) ইমামের উচ্চহাস্য শুনে মুক্তাদী হাসলে মুক্তাদীর অজু ভঙ্গ হবে না। কারণ মুক্তাদির ওই সময়ের হাসি নামাযের বাইরে হয়েছে, কেননা ইমাম হাসামাত্রই ইমামের নামায ও অজু ভঙ্গ হয়ে গিয়েছে। তাই মোক্তাদিরও নামায ভঙ্গ হয়ে গিয়েছে এবং মুক্তাদীর হাসি নামাযের বাইরে হওয়ার কারণে অজু ভঙ্গ হবে না।
১৩. মুখ ভরে বমি করলে। অর্থাৎ পিত্ত, খাদ্য কিংবা জমাট রক্ত মুখ ভরে বমি করলে অজু ভঙ্গ হবে। যদি সর্দি, কাশি মস্তক হতে কিংবা পেট হতে এসে বমি হয়, তাতে অজু ভঙ্গ হবে না।
১৪. যদি থুথুর সাথে এত পরিমাণ রক্ত বের হয় যে, থুথুর চেয়ে রক্তের ভাগ বেশি হয়, কিংবা সমপরিমাণ হলেও অজু ভঙ্গ হবে।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ১ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ২ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ২ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ২ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৩ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৪ দিন আগে