শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৫ সাদিস, ১৩৯৪ শামসী সন ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরে ক্যান্সার চিকিৎসার ব্যবস্থা করতে যাচ্ছি: স্বাস্থ্য প্রতিমন্ত্রীই-রিকশার নিবন্ধনঃ বাড়তি চার তথ্য চাইবে ডিএনসিসি, অনুমোদনের অপেক্ষায়এনভিডিয়ার চিপ রপ্তানি নিয়ে বিতর্ক, চাকরি হারানোর ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক২০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেবে বিআরটিসি, প্রশিক্ষণ শুরু রোববারইরানের ফাত্তাহ-২ ক্ষেপণাস্ত্রের প্রতিরোধ অসম্ভব, স্বীকার করল ইসরায়েল!আকাশে ভয়ংকর আকৃতির যুদ্ধবিমান, রাজত্ব হারাল যুক্তরাষ্ট্র!পাকিস্তানে সেনাবাহিনীর ব্যাপক অভিযান, নিহত ৭৪মেঘনার তীরে ঘুরতে যাওয়া হলো না, সেতুর গার্ডারে ধাক্কা লেগে প্রাণ গেল ৩ বন্ধুরবাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণবিশেষ অভিযানে তালিকাভুক্ত চাঁদাবাজ পিচ্চি মাসুদ গ্রেপ্তার

তা’লীমুল মাসায়িল (১০)

Admin প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, সকাল ৬:১২
তা’লীমুল মাসায়িল (১০)

পানি সম্পর্কিত মাসায়িল
দুনিয়ায় বেঁচে থাকার জন্য পানি যেমনি একান্ত প্রয়োজন, ঠিক তেমনি পবিত্রতা হাছিলের জন্যও তা হচ্ছে প্রধান ও অন্যতম উপকরণ। যার মাধ্যমে মুসলমানগণ সর্বপ্রকার নাজাসাত এবং জানাবাত থেকে পবিত্রতা অর্জনকরতঃ এক আল্লাহ পাক উনার ইবাদত-বন্দেগী করে থাকেন। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
وَيُنَزِّلُ عَلَيْكُمْ مِّنَ السَّمَآءِ مَآءً لِّيُطَهِّرَكُمْ بِهٖ
অর্থ: এবং তিনি (মহান আল্লাহ পাক) তোমাদের পবিত্রতা হাছিলের জন্য আসমান থেকে পানি বর্ষণ করেন। (পবিত্র সূরা আনফাল শরীফ : পবিত্র আয়াত শরীফ ১১)
পানির প্রকারভেদ :
পানি প্রথমত তিন প্রকার। যথা-
(ক) বদ্ধ পানি, (খ) প্রবাহিত পানি এবং (গ) ব্যবহৃত পানি।
আবার পানি দু’প্রকার :
(ক) বেশি পানি এবং (খ) অল্প পানি।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “পানি সর্বদাই পাক, যতক্ষণ তাতে নাপাক কিছু পতিত হয়ে পানির গন্ধ, স্বাদ এবং রং পরিবর্তন না করে। ”
এ পবিত্র হাদীছ শরীফ এবং পানির প্রকারসমূহের ভিত্তিতে পানি পাক-নাপাক হওয়ার আহকাম নিম্নে বর্ণনা করা হলো-
১. পানি যদি কম এবং স্থির হয়, তাতে নাপাকী পতিত হলে তা দ্বারা অজু-গোসল জায়িয হবে না। তবে এ প্রকার পানির তিনটি ছিফত বা গুণের (রং, গন্ধ, স্বাদ) কোনো একটি মওজূদ থাকলে, তা দ্বারা অজু-গোসল জায়িয হবে।
২. যদি পানি প্রবাহিত কিংবা বেশি পানি হয় অর্থাৎ স্রোতের পানি অথবা এমন বড় পুকুর কিংবা হাউজ, যা অন্ততঃপক্ষে ১০ হাত দৈর্ঘ্য, ১০ হাত প্রস্থ এবং কমপক্ষে এতটুকু গভীর যে, চুল্লু (কোশ) ভরে পানি উঠালে হাত মাটিতে লাগে না, এমন পানিতে নাজাসাত পতিত হলেও তা পাক এবং তা দ্বারা অজু-গোসল জায়িয হবে। তবে এ প্রকার পানির তিনটি গুণের (রং, গন্ধ, স্বাদ) যেকোনো একটি নষ্ট হলে, তা দ্বারা অজু-গোসল জায়িয হবে না।
৩. ব্যবহৃত পানি, যা অজু-গোসল সম্পাদন করার সময় শরীর থেকে ঝরে পড়ে। এ প্রকার পানি নিজে পাক, কিন্তু অন্য কোনো নাপাক বস্তু পাক করতে পারে না। অতএব, ব্যবহৃত পানি যদি কোনো পানিতে পড়ে, আর তার পরিমাণ যদি সমান কিংবা বেশি হয়, তবে সে পানি দ্বারা অজু-গোসল জায়িয হবে না। আর ব্যবহৃত পানির পরিমাণ কম হলে জায়িয হবে।
৪. বৃষ্টির পানি, নদীর পানি, খাল-বিলের পানি, ঝর্ণার পানি, সমুদ্রের পানি, পাতকুয়া বা পাকা কুয়ার পানি এবং পুকুর ইত্যাদির পানিতে অজু-গোসল জায়িয আছে, তা মিঠা পানি হোক কিংবা লোনা পানি হোক।
৫. কোনো ফল, গাছ বা পাতা নিংড়ায়ে রস বের করে তা দ্বারা পবিত্রতা অর্জন করা জায়িয হবে না। তদ্রƒপ তরমুজের পানি, আখের বা খেজুরের রস ইত্যাদি দ্বারাও অজু-গোসল জায়িয নেই।
৬. যে পানির সাথে কোনো জিনিস মিশ্রিত হওয়ায় বা তা দ্বারা কোনো জিনিস রান্না করায় এমন হয়েছে যে, এখন লোকে তাকে পানি বলে না, ওটার অন্য নাম হয়ে গেছে, এরূপ পানি দ্বারা অজু-গোসল জায়িয নেই। যেমন- শরবত, শিরা, শুরবা, সিরকা, গোলাপ পানি ইত্যাদি।

আরও পড়ুন

সব ›
প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ১ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ২ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ২ দিন আগে পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য ২ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ২ দিন আগে যে বা যারা কাফিরদের সাথে সম্পর্ক রাখবে সে দ্বীন ইসলাম থেকে খারিজ হবে মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফে ইরশাদ মুবারক করেন- يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَتَّخِذُوا عَدُوِّيْ و… ২ দিন আগে কদমবুছী করা খাছ সুন্নত মুবারক কদমবুছী করা খাছ সুন্নত মুবারক ৩ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাজায়িজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল ৪ দিন আগে