মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

তাইয়াম্মুম করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (২)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, দুপুর ১:২৬
তাইয়াম্মুম করার খাছ সুন্নতী তারতীব মুবারক ও মাসয়ালা-মাসায়িল (২)

তাইয়াম্মুম উনার ফরয:
তাইয়াম্মুম উনার ফরয তিনটি:
১. তাইয়াম্মুম উনার নিয়ত করা-
نَوَيْتُ اَنْ اَتَيَمَّمَ لِرَفْعِ الْحَدَثِ وَاِسْتِبَاحَةً للِّصَّلٰوةِ وَتَقَرُّبًا اِلَى اللّٰهِ تَعَالٰى. بِسْمِ اللهِ الْعَلِىِّ الْعَظِيْمِ وَالْحَمْدُ لِلّٰهِ عَلٰى دِيْنِ الْاِسْلَامِ.
অর্থ: “আমি নাপাকী দূর করার জন্য, পবিত্র নামায আদায় করার উদ্দেশ্যে এবং মহান আল্লাহ পাক উনার পবিত্র নৈকট্য মুবারক লাভের নিমিত্তে তাইয়াম্মুম করার নিয়ত করলাম। মহান আল্লাহ পাক উনার মহাসম্মানিত নাম মুবারক স্মরণ করে শুরু করছি এবং আমি যে সম্মানিত দ্বীন ইসলাম উনার উপর আছি, এজন্য মহান আল্লাহ পাক উনার সমস্ত প্রশংসা মুবারক। ”
২. অতঃপর উভয় হাত মাটিতে মেরে সমস্ত মুখম-ল (ওযূতে যে পর্যন্ত ধৌত করা ফরয সেই পর্যন্ত) একবার মাসেহ করা।
৩. অতঃপর পুনরায় মাটিতে হাত মেরে, উভয় হাতের কনুই পর্যন্ত একবার মাসেহ করা।
তাইয়াম্মুম উনার মহাসম্মানিত সুন্নত মুবারক:
১. পবিত্র বিসমিল্লাহ শরীফ বলা।
২. তারতীবের প্রতি লক্ষ্য রাখা অর্থাৎ প্রথমে মুখম-ল। তারপরে হাতদ্বয় মাসেহ করা এবং হাতের পিঠের দিক প্রথম মাসেহ করা।
৩. হাতের তালু মাটিতে মেরে প্রথম সম্মুখে, পরে পিছনে ঘষা।
৪. পবিত্র মাটিতে হাত মারা।
৫. মাটিতে হাত রাখার সময় অঙ্গুলিগুলো ফাঁক ফাঁক করে রাখা।
৬. দাড়ি ও অঙ্গুলিসমূহ খিলাল করা এবং হাতে আংটি কিংবা নাকে বালী থাকলে, তা ঘুরিয়ে মাসেহ করা।
৭. মুখম-ল মাসেহ করার পরে অবিলম্বে মাটিতে হাত মেরে হাতদ্বয় মাসেহ করা।
৮. মাটিতে হাত মারার পরে ঝেড়ে ফেলা।
৯. ডান দিক থেকে আরম্ভ করা।
১০. ওযূতে যেমন এক অঙ্গ শুকানোর পূর্বেই অন্য অঙ্গ ধৌত করা মহাসম্মানিত সুন্নত মুবারক, সেরূপ তাইয়াম্মুম উনার ক্ষেত্রেও পরপর মাসেহ করা মহাসম্মানিত সুন্নত মুবারক।
তাইয়াম্মুম করার মহাসম্মানিত সুন্নতী তারতীব:
তাইয়াম্মুম উনার নিয়ত ফরয অর্থাৎ প্রথমে নিয়ত করবে যে, আমি নাপাকী হতে পবিত্র হওয়ার জন্য অথবা পবিত্র নামায আদায় করার জন্য তাইয়াম্মুম করছি। নিয়ত করার পর অঙ্গুলিসহ উভয় হাতের তালু পবিত্র মাটির উপর মারতে হবে অতঃপর হাত ঝেড়ে সমস্ত মুখম-ল একবার মাসেহ করা এবং মুখম-লের যে অংশে ধৌত করা ফরয সেই অংশে হাত পৌঁছিয়ে মাসেহ করা। অতঃপর দ্বিতীয়বার পূর্বের ন্যায় মাটিতে হাত মেরে বৃদ্ধাঙ্গুলি ও শাহাদাত অঙ্গুলি ছাড়া অন্যান্য অঙ্গুলি ও তালুর কিছু অংশ দ্বারা প্রথমে ডান হাতের পিঠের অংশ কনুইসহ মাসেহ করা। অতঃপর বৃদ্ধা ও শাহাদাত অঙ্গুলি ও ইহার সংলগ্ন হাতের তালুর অংশ দিয়ে হাতের সামনের ভাগ মাসেহ করা। অনুরূপভাবে একই পদ্ধতিতে ডান হাত দ্বারা বাম হাত মাসেহ করা এবং উভয় হাতের আঙ্গুলগুলো খিলাল করা। ওযূ ও গোসল উনাদের তাইয়াম্মুমে কোনো পার্থক্য নেই। আর যতখানি পবিত্রতা ওযূ ও গোসল দ্বারা হয়ে থাকে ততখানি পবিত্রতা তাইয়াম্মুম দ্বারাও হয়ে থাকে। যদি বছরের পর বছরও পানি না পাওয়া যায় তাহলে তাইয়াম্মুম উনার দ্বারাই পবিত্রতা লাভ করতে থাকবে। সুবহানাল্লাহ!
বিশেষ দ্রষ্টব্য: তাইয়াম্মুম করার নিয়ম হাতে কলমে কোনো অভিজ্ঞ আলিম ছহিব উনার নিকট থেকে শিখে নেয়া উচিত।
তাইয়াম্মুম উনার শর্ত:
১. নিয়ত করা, ২. পাক বা পবিত্র মাটি হওয়া,
৩. উভয় হাত মাটিতে মারা, ৪. পানির অভাব কিংবা পানি ব্যবহারে অক্ষম হওয়া,
৫. তিন অঙ্গুলির কম দ্বারা তাইয়াম্মুম না করা।
তাইয়াম্মুম ওয়াজিব হওয়ার শর্ত:
১. মুসলমান হওয়া, ২. বুদ্ধিমান হওয়া,
৩. বালেগ/বালেগা হওয়া, ৪. হাদাছ (ওযূ ও গোসল উনাদের কারণ) বর্তমান থাকা,
৫.হায়িয বা মাসিক মাজুরতা না থাকা, ৬. নিফাস বা সন্তান প্রসবের পর মাজুরতা না থাকা,
৭. যেসব বস্তুর দ্বারা তাইয়াম্মুম জায়িয হয়, তা ব্যবহারে সক্ষম হওয়া।
-আহমদ হুসাইন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক পুরুষের জন্য দাড়ি ও গোফ রাখার মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তারতীব মুবারক ১৯ ঘণ্টা আগে কাফির-মুশরিক, বেদ্বীন-বদদ্বীনদের সঙ্গে কখনই মুহব্বত করা ও সাদৃশ্য রাখা যাবে না কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করা হয়, হিন্দুস্থানে মহান আল্লাহ পাক উনার একজন ওলী ছিলেন উনার বিছাল শরীফ গ্রহণ … ১ দিন আগে একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬) ৪ দিন আগে মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক ৫ দিন আগে যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না ৬ দিন আগে ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩) ৯ নভেম্বর, ২০২৬ ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১) ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প… ৭ নভেম্বর, ২০২৬ মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي… ৬ নভেম্বর, ২০২৬ প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা। ৫ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫) মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব… ৫ নভেম্বর, ২০২৬