তহবিলের হিসাব চাওয়ায় হুমকি, ‘বৈষম্যবিরোধী’র ৪ নেতার বিরুদ্ধে মামলা
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৬ মে, ২০২৫ খ্রি:, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক কমিটির সদস্যসচিব নুরুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের হুমকির অভিযোগে মামলা করেছেন একই সংগঠনের এক নেত্রী।
গত বুধবার (১৪ মে) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে মামলাটি দায়ের করা হয়। মামলার অন্য আসামিরা হলো- জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সালমান আহমদ ওরফে খুরশেদ (২৭), যুগ্ম সদস্য সচিব ফখরুল হাসান (২৫) ও রেদোয়ান মুনসি (২৬)।
মামলার আবেদনে বাদী অভিযোগ করেন, তিনি আসামিদের কাছে সংগঠনের তহবিলের হিসাব চাইলে তারা ক্ষুব্ধ হয়ে তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন। গত ১০ এপ্রিল অভিযুক্তরা ও অজ্ঞাতনামা ৭-৮ জন মিলে তাকে লাঞ্ছিত করেন। এরপর ৭ মে তাকে অপহরণ, খুন ও ধর্ষণের হুমকি দেন।
এ ঘটনায় তিনি ৮ মে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং পরে মামলাটি দায়ের করেন।
বাদীপক্ষের আইনজীবী ওয়াহিদুর রহমান জানান, আদালত মামলাটি আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুনে পয়েন্ট কাটা গেল কত চালকের?
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বৃদ্ধকে রাস্তায় ফেলে যান স্বজনরা, দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খামেনির লাশ এতদিন কোথায় ছিল
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদার সেনা ক্যারিয়ার'কে বিস্ফোরক ডিভাইস দ্বারা ধ্বংস করেন যোদ্ধারা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার গুজরাটে ভাঙা হলো ৩টি মসজিদ ও একাধিক মাজার
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যমুনা নদীতে ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি-ফসলি জমি
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রপ্তানি আয় কমেছে ০.৫৮ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পিতা-মাতার ভরণ-পোষণ না করলে ১ লাখ টাকা জরিমানা
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
০২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)