তলদেশে পলির ‘পাহাড়’, স্রোত হারিয়ে ধুঁকছে কাকরিয়া
, ১১ ই শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৪ তাসি’, ১৩৯২ শামসী সন , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ২৮ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নদীর নাম কাকরিয়া। বছরের পর বছর ধরে পলি জমছে মেঘনার এই শাখানদীর তলদেশে। এতে নাব্যতা হারিয়ে প্রায় স্রোতহীন এ নদীটি যেন পরিণত হয়েছে 'মরা খালে'।
৯ কিলোমিটার দৈর্ঘ্যের কাকরিয়া বয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও পাকশিমুল ইউনিয়নের ভেতর দিয়ে। দীর্ঘদিন ধরে নদীর দুই পাড়ের বাসিন্দারা যাতায়াতের পাশাপাশি মালামাল পরিবহন ও সেচকাজের জন্য এই নদীর নির্ভরশীল ছিলেন। সেইসঙ্গে নদীটি ছিল নানা প্রজাতির দেশি মাছের আধার। কিন্তু সেই চিত্র আজ নেই।
এমন পরিস্থিতিতে দ্রুত খননের মাধ্যমে নদীটির নাব্যতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, এই নদীর পানি ছাড়া জেলার প্রধান ফসল বোরো আবাদ করা সম্ভব না।
বড়ইচারা গ্রামের বাসিন্দা কৃষক আবুল কালাম বলেন, প্রতিবছর কাকরিয়া নদীর পানি দিয়েই বড়ইচারা, রাজাপুর, কাকিরয়া, চরপাড়া, রাণীদিয়া, পরমানন্দপুর, ষাটবাড়িয়া ও হরিপুর গ্রামের জমিতে বোরো আবাদ করা হয়। মেঘনা নদীর যে অংশ থেকে এই নদীটির সৃষ্টি, সেই উৎসমুখ বর্তমানে সরু হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। ভারি মালামাল পরিবহনে তাদের যেমন সমস্যা হচ্ছে, তেমনি পরিবহন খরচও বেড়ে যাচ্ছে। এছাড়া নাব্যতা না থাকায় নদীতে মাঝেমধ্যে নৌযান আটকে ডাকাতের কবলে পড়ার আশঙ্কা থাকে।
ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ড সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটা সমীক্ষা চালিয়েছে। ওই সমীক্ষার আলোকে আমরা খননের আওতায় নিয়ে আসার জন্য ইতোমধ্যে কাকরিয়া নদীর নাম তালিকাভুক্ত করেছি। এটা আমাদের দ্বিতীয় অগ্রাধিকার তালিকায় রয়েছে। প্রথম অগ্রাধিকারভুক্ত জলাশয়গুলো খননের পরে দ্বিতীয় তালিকার কাজগুলো শুরু করা হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম এই নদীর ভরাটকৃত অংশকে বালুমহাল ঘোষণার জন্য মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানোর কথা জানিয়ে বলেন, কাকরিয়া ছাড়াও জেলার বেশ কিছু নদী-খাল খননের পরিকল্পনা করা হয়েছে। এর সুফল ভোগ করবেন কৃষকরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নওগাঁ সীমান্তে ৯ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সীমান্ত পেরিয়ে ভারতের কারাগারে শত বাংলাদেশি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘সাংবাদিকেরা আ’লীগের প্রেতাত্মা’ যুবদল নেতার বক্তব্য ঘিরে বিতর্ক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাছির যন্ত্রণায় শ^শুরবাড়ি যাওয়া বন্ধ!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে -রিজভী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘জামাতপন্থি আইন কর্মকর্তাদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনা হবে -অর্থমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ -মাহফুজ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘৪ কোটি মানুষকে পেনশনের আওতায় আনতে কার্যক্রম চলছে’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২ বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ হবে -শিক্ষামন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ঢাকাকে ভূমিকম্প সহনশীল করতে ‘মেগা প্ল্যান’ -নিয়োগ পাবেন ১ লাখ স্বেচ্ছাসেবী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)